সম্পত্তির জন্য সন্তানদের অত্যাচার, জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি

পুলিশের কথায়, বৃদ্ধ দম্পতির সম্পত্তি দখলে উঠে পড়ে লেগেছিল তাঁদের ছেলে এবং বউমারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তির জন্যে বাবা-মায়ের উপর অত্যাচার, নতুন কথা নয়। এবার এমনই একটি হাড়হিম করা ঘটনা ঘটল রাজস্থানে। যেখানে সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপ দিলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ দম্পতি। এই মর্মান্তিক ঘটনাটির খবর পাওয়া গিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজস্থানের নাগৌরে। বৃ্দ্ধ দম্পতি আত্মহত্যার আগে সন্তানদের নৃশংসভাবে অত্যাচারের কথা চিঠি লিখে বাড়ির একটি দেওয়ালে সাঁটিয়েও গিয়েছেন।

পুলিশের কথায়, বৃদ্ধ দম্পতির সম্পত্তি দখলে উঠে পড়ে লেগেছিল তাঁদের ছেলে এবং বউমারা। চিঠিতে লেখা ছিল যে, দম্পতির ছেলে এবং তাঁদের পুত্রবধূরা দিনের পর দিন তাঁদের মারধর করত সম্পত্তি দখলের জন্যে। প্রায় পাঁচবার তাঁদের মারধর করা হয়েছে। এমনকী তাঁরা তাঁদের হত্যার হুমকিও দিয়েছে অনেকবার। তাঁদের খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিল। ছেলেরা বলেছিল, ‘একটি বাটি দিচ্ছি, রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাও।’

বৃদ্ধ দম্পতির উপর এমন বর্বরতার কাহিনী সবটাই চিঠিতে বর্ণিত ছিল। আত্মঘাতী দম্পতির নাম হাজারিরাম বিষ্ণোই (৭০), এবং তাঁর স্ত্রী চাওয়ালি দেবী (৬৮) ।তাঁরা রাজস্থানের নাগৌরে কার্নি কলোনিতে থাকতেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের মৃতদেহ বাড়ির ভিতরে একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে। এই দম্পতির চারটি সন্তান ছিল- দুটি ছেলে এবং দুটি মেয়ে। লম্বা চিঠিতে বৃদ্ধ দম্পতিন চিঠিতে আরও লেখা ছিল, তাঁদের একটি ছেলের নাম রাজেন্দ্র, প্রায় ৩ বার তাঁদের মারধর করেছেন এবং অন্য ছেলে ২ বার মারধর করেছেন। এমনকী ছেলে এবং মেয়েরা তাঁদের হুমকির দিয়েছিল যে, এ কথা কাউকে জানালে ঘুমের মধ্যে তাঁদের মেরে ফেলবে। তাঁদের সন্তানেরা তাদের নামে থাকা সমস্ত সম্পত্তি বাগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। 

ইতিমধ্যেই তাঁদের প্রতারণা করে তিনটি প্লট এবং একটি গাড়ি হস্তান্তর করে নিয়েছিল সন্তানরা। এরপর বাবা-মায়ের কাছ থেকে সবকিছু নেওয়ার পরে, সন্তানরা দম্পতিকে দিনের পর দিন আধপেটা করে রাখত, কোনও খাবার দিত না। এবং প্রতিদিন ফোনে গালাগালাজ করতে থাকতেন। সেজে তাঁদের এক ছেলে তাদের ডেকে বলেছিল, “একটি বাটি নাও, খাবারের জন্য ভিক্ষা করো। আমি তোমাকে খাবার দেব না। কাউকে বললে আমি তোমাকে মেরে ফেলব।” কয়েকদিন ধরেই প্রতিবেশীরা হাজারীরাম এবং চাওয়ালির খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেন। এরপর গতকাল পুলিশ তাঁদের বাড়িতে ঢুকে পুরো বাড়ির কম্পাউন্ডে তল্লাশি চালায়, এবং শেষে বৃদ্ধ দম্পতির মৃতদেহ জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, “হাজারীরামের পকেটে বাড়ির চাবি পাওয়া গিয়েছে। ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করেছে। আমরা বাড়ির ভিতরে সিসিটিভি ক্যামেরার ভিডিও রেকর্ডিং খুঁজে বের করার চেষ্টা করছে এবং তাঁদের মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি সুইসাইড নোট রয়েছে।”

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১