বান্ধবীকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চুরি করে শ্রীঘরে ঠাঁই তিন কলেজ পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়ডা: কথায় বলে, ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা’। বান্ধবীকে দূরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল একটা চার চাকার। আর সেই চার চাকা জোগাড়ে চুরির পথে হাঁটলেন প্রেমিক প্রবর। আর প্রেমের নয়া মজনুকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল কলেজ পড়ুয়া দুই বন্ধু। তিন জনে মিলে নয়ডার এক নামী-দামী গাড়ির শোরুম থেকে চুরি করে নিয়েছিল ঝা-চকচকে নতুন গাড়ি। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিসিটিভির সূত্রে ওই লোমহর্ষক চুরির রহস্যের কিনারা করে ফেলেছে পুলিশ। আপাতত চুরির দায়ে তিন চোর বাবাজীবনেরই ঠাঁই হয়েছে শ্রীঘরে।

কী ঘটেছিল? পুলিশ জানিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর গ্রেটার নয়ডার কারবাজারে হুন্ডাইয়ের শোরুমে হাজির হয় দুই যুবক। নতুন গাড়ি কেনার কথা বলে। বেশ কয়েকটি গাড়ি দেখানো হয়। একটি গাড়ি পছন্দ করে টেস্ট ড্রাইভের কথা বলে দু’জনে। কথাবার্তা শুনে মালিকের কোনও সন্দেহ হয়নি। পার্কিং লটে রাখা গাড়ি বের করে মালিক বহির্নিগমন পথ থেকে বেরনো মাত্র হেলমেট পরিহিত দুই যুবক গেট খুলে গাড়িতে চেপে বসে। একজন চালকের আসনের পাশে এবং অন্যজন পিছনের সিটে বসেন। খানিকবাদেই শোরুমের মালিককে চালকের আসন থেকে জোর করে নামিয়ে দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কেটে পড়ে দুই যুবক।

গাড়ি চুরির বিষয়টি পুলিশের কাছে জানান শোরুমের মালিক। এলাকার ১০০টি সিসিটিভি ফুটেজ তন্নতন্ন করে খতিয়ে দেখেন তদন্তকারীরা। তার পরে নিজেদের সোর্স কাজে লাগান। গাড়ি চুরি চক্র সম্পর্কে খোঁজখবর রাখেন এমন লোকদেরও সাহায্য নেওয়া হয়। শেষ পর্যন্ত চুরি যাওয়া গাড়িতে ‘নাগর’ লাগানো স্টিকার দেখে তিন চোরকেই পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃতরা হল শ্রেয় নাগর, অনিকেত নাগর ও দীপাংশু ভাটি। জেরায় ধৃতরা জানিয়েছে, বান্ধবীকে নতুন গাড়ির চড়ানোর সাধ পূরণ করতেই কার বাজারের একটি শোরুম থেকে গাড়ি চুরি করেছে।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১