আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির রাজ্যে নির্মাণস্থলে দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু ৮ শ্রমিকের

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার (১২ অক্টোবর) নবরাত্রি শেষ, গুজরাত জুড়ে পালিত হচ্ছে দশেরা। আর এ দিনেই মোদির রাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। গুজরাতের মেহসানা জেলার একটি নির্মাণস্থলে প্রাইভেট কারখানার দেওয়াল ধসে মৃত্যু হল ৮ শ্রমিকের। পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল তামিলনাড়ুর ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরের পর গুজরাতের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু, রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

এদিন ঘটনাটি ঘটেছে, গুজরাতের মেহসানা জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার দূরে কাদি শহরের কাছে। পুলিশ সূত্র অনুযায়ী, দেওয়াল ধসে ধ্বংসস্তূপের আটকা পড়তে পারেন আরও শ্রমিক। ইতিমধ্যেই পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। SP মেহসানা তরুণ দুগ্গাল জানিয়েছেন, ‘মেহসানা জেলার কাদি তালুকের জাসালপুর গ্রামের কাছে একটি বেসরকারি কোম্পানির দেওয়াল ধসে ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।’ জানা গিয়েছে, সেই সময় কিছু শ্রমিক জাসালপুর গ্রামে স্টিল আইনক্স স্টেইনলেস প্রাইভেট লিমিটেড কারখানার ভূগর্ভস্থ ট্যাঙ্কের জন্যে একটি গর্ত খনন করছিলেন।

তখনই কারখানার দেওয়াল ধসে মাটির নিচে চাপা পড়ে যান শ্রমিকরা। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মেহসানার পুলিশ সুপার তরুণ দুগ্গাল মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্সও পৌঁছেছে। এখনও পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও তিন থেকে চারজন মাটির নীচে চাপা পড়ে আছেন বলে পুলিশের অনুমান।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ