শক্তিশালী হায়দরাবাদের সামনে ইস্টবেঙ্গল, চাকরি বাঁচানোর লড়াইয়ে নামছেন দিয়াজ

সত্যি, এর থেকে লজ্জাজনক হয়তো আর কিছু হয় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইএসএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ফেললেও জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। মাত্র তিন ম্যাচ ড্র করেছে লাল-হলুদ। আর বাকি সবকটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে চিমা, রফিকদের। সত্যি, এর থেকে লজ্জাজনক হয়তো আর কিছু হয় না। ময়দানের এই খ্যাতনামা ক্লাবটির এমন অবস্থা কখনও হয়নি বললেই চলে। তবে অনেক হয়েছে দলের এমন হতশ্রী পারফরম্যান্সে ভীষণ বিরক্ত হয়ে পড়েছেন সমর্থকরা। এটা প্রথম তিন-চার ম্যাচের পর থেকে বারংবার দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে ফুটবলার এবং কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে লাল-হলুদের আপামর সমর্থকরা। গত ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিপক্ষে হারটা যেন কিছুতেই হজম করতে পারছেন না তারা।

এমন অবস্থাতে বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের চারনম্বর পজিশনে রয়েছে হায়দরাবাদ। আর এখনও পর্যন্ত বেশ দৃষ্টিনন্দন ফুটবলই খেলেছে এই দলটি। তাই ফের একটা বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নড়বড়ে ইস্টবেঙ্গলকে। আর দলের কোচ মানোলো ম্যানুয়াল দিয়াজের কাছেও এটাই হল নিজেকে প্রমাণ করা তথা চাকরি বাঁচানোর জন্য শেষ ম্যাচ। কর্তারা তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন যে এই ম্যাচ জিততে না পারলে সরে যেতে হবে।  

সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি নতুন কোচও ঠিক করে ফেলা হয়েছে। দিয়াজ হায়দরাবাদ ম্যাচে সাফল্য দিতে না পারলেই তিনি দায়িত্ব নেবে। সব মিলিয়ে বেশ টালামাটাল পরিস্থিতিতে রয়েছে মশাল ব্রিগেড।

একনজরে দেখে নেওয়া যাক হায়দরাবাদ ম্যাচের জন্য ইস্টবেঙ্গলের সাম্ভাব্য প্রথম একাদশ- অরিন্দম ভট্টাচার্য (অধিনায়ক/ গোলরক্ষক) হীরা মন্ডল, আদিল খান, মার্সেলা, রাজু গায়কোয়াড়, সৌরভ দাস, দেরভিসেভিচ, মহম্মদ রফিক, নাওরেম সিং, বলবন্ত সিং এবং ড্যানিয়েল চিমা।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির