আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রক্তে ভাসল পাকিস্তান, জাতি হিংসায় কয়েক ঘন্টায় শিশু-সহ নিহত ১৫

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ গোলাগুলি চলল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। জাতিগত সহিংসতায় গোলাগুলির ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারী ও ১ জন শিশুও রয়েছে। গুলিবর্ষণে আহত ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার(১২ অক্টোবর)প্রদেশটির কুররম জেলার কুঞ্জ আলিজাই এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির পুলিশ সূত্রে খবর, জাতিগত সহিংসতায় এমন ঘটনা ঘটেছে। শনিবার ভোরবেলা মাকবাল গোষ্ঠীর সদস্যরা কানজ আলিজাই গোষ্ঠীর দুই ব্যক্তিকে গুলি করে আহত করে। এরপর দ্রুতই সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন অঞ্চলে। শুধু তাই নয়, সংঘর্ষের সময় যাত্রীবাহী ও অন্যান্য যানবাহনও হামলার শিকার হয়েছে।

কুররমের ডেপুটি কমিশনার (ডিসি) জানিয়েছেন, পাক-আফগান সীমান্তের নিকটবর্তী কুঞ্জ আলিজাই পর্বতে এবং সেখানকার সড়কে এই গোলাগুলির ঘটনা ঘটে। পাশাপাশি ডিসি আরও জানান, কুররমে প্রবেশদ্বার ও এক্সিট দ্বারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। দ্রুত এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই নিয়ে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, গুলিবর্ষণে আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তবে তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মারা যায়। বাকিদের চিকিৎসা চলছে। তবে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

Published by:

Share Link:

More Releted News:

হোয়াইট হাউসে গুলি চালানো বন্দুকবাজের ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ