কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি: খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনা নিয়ে দিল্লির সঙ্গে অটোয়ার সঙ্ঘাত সপ্তমে পৌঁছেছে। নিজ্জরের হত্যাকাণ্ডের তদন্তে কানাডা সরকার সে দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের দিকে আঙুল তোলায় সোমবার (১৪ অক্টোবর) বিকেলে দিল্লিতে অবস্থিত কানাডা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র ক্ষোভ জানিয়েছিলেন বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার ভার্মাকে অকারণে অপদস্থ করা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করে দেওয়া হয়েছিল। কানাডার দূতকে তলব করে ক্ষোভ প্রকাশের ঘন্টা খানেকের মধ্যেই কানাডার ভারতীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন সাউথ ব্লকের কর্তারা।

এদিন সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের এক শীর্ষ কর্তা সাংবাদিকদের জানান, ‘সন্ত্রাসবাদী নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে যেভাবে জাস্টিন ট্রুডো সরকার অটোয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয়কুমার ভার্মার গায়ে কালি ছিটানোর চেষ্টা চালিয়েছেন, তার পরে আর কোনও ঝুঁকি নেওয়া যাচ্ছে না। কানাডার বর্তমান সরকারের উপরে আমাদের আর ভরসা নেই। তাই নিরাপত্তার কারণেই ভারতীয় রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অটোয়ার দূতাবাসে কর্মরত বাকি কূটনীতিবিদদেরও দেশে ফিরিয়ে আনা হবে।’

প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গিনেতা হরদীপ সিং নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল ভারত। তিন বছর পর ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাঁকে হত্যা করা হয়। ওই ঘটনার পরেই নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ‘ভূমিকা’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর তার পর থেকেই দু’দেশের সম্পর্কে চিড় ধরে। গত বছর ১৮ সেপ্টেম্বর অটোয়ায় নিযুক্ত এক ভারতীয় দূতকে বহিস্কার করেছিল জাস্টিন ট্রুডো সরকার। বদলা হিসেবে পরের দিন ১৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে কানাডা দূতাবাসের এক শীর্ষ কূটনীতিবিদকে বহিষ্কার করার পাশাপাশি পাঁচ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

নিজ্জর খুনে জড়িত সন্দেহে কয়েক জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকেও গ্রেফতার করে কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)। গতকাল রবিবার (১৩ অক্টোবর) কানাডা সরকারের তদন্তকারী সংস্থা নিজ্জর হত্যা মামলায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মাকে ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’ বলে জানায়। তার পরেই কানাডা সরকারের তরফে বলা হয়, নিজ্জর হত্যাকাণ্ডে যাঁদের স্বার্থ জড়িত, সেই তালিকায় ভারতীয় হাই কমিশনারও রয়েছেন। যদিও কূটনৈতিক রক্ষাকবচ থাকায় সঞ্জয়কুমার বর্মার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। কানাডার তদন্তকারী সংস্থার ওই দাবিকে নস্যা‍ৎ করে এদিন বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, বারবার অনুরোধ করা সত্ত্বেও কানাডা সরকার নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনও প্রমাণ পেশ করেনি। ট্রুডোর অভিযোগকে, ‘রাজনৈতিক লাভের জন্য ভারতকে অপমান করার একটি ইচ্ছাকৃত অপপ্রচার বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক।

 

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১