সাম্প্রদায়িক  দাঙ্গার আগুনে জ্বলছে উত্তরপ্রদেশের বাহরাইচে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে উত্তরপ্রদেশের বাহরাইচে চলছে সাম্প্রদায়িক হিংসা। রবিবার থেকে চলা সেই হিংসা এখন অব্যাহত রয়েছে। সোমবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী বাহরাইচের বেশ কয়েকটি দোকান, হাসপাতাল এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়। শুধু তাই নয় নাকওয়া গ্রামের ধর্মীয় উপাসনালয় ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে বলে খবর। তবে এই ঘটনার পর এলাকায় মোতায়েন রয়েছে সুবিশাল পুলিশ বাহিনী।

নাকওয়া গ্রামের প্রধান জানান, ১০ থেকে ১৫ জন এসে আগুন ধরিয়ে দেয় গ্রামে।  অগ্নিসংযোগের পর পুলিশ ও পিএসির বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  তবে এখন পর্যন্ত কোন দুষ্কৃতীকে আটক করেনি পুলিশ।

হিংসার সূত্রপাত হল কীভাবে?

রবিবার সন্ধ্যা ৬টার দিকে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু  হয়।  শুরু হয় পাথর নিক্ষেপ ও গুলিবর্ষণ। তাতেই বছর ২২-এর  রাম গোপাল মিশ্র নামে এক যুবকের মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা  বাহরাইচে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে পড়ে এবং ভাঙচুর শুরু হয় । পথে পুলিশ নামলেও পরিস্থিতি  সামাল দিতে পারছে না। যত সময় বাড়ছে ততই হিংসার আগুনে জ্বলছে উত্তরপ্রদেশের বাহরাইচে।  

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ