বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু নাবালক শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের শোলা টু গ্রামে প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়ির কাজকর্ম সারছিলেন বাড়ির মহিলারা । কিছুক্ষণ বাড়ির ছোট্ট শিশুকে দেখতে না পেয়ে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে বাড়ির ভেতরে এবং পাড়ায়। বাড়ি থেকে কিছুটা দূরে ওই শিশুর মামার বাড়ি। মামার বাড়িতে গিয়েও খোঁজ না মেলার পরে ,খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

খবর পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করে শোলা টু গ্রামের স্থানীয় লোকজনেরা। প্রায় আধঘন্টা পরেই বাড়ির সামনের পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখেন ওই শিশুর পরিবারের এক মহিলা। সেখানে গিয়ে দেখে ওই শিশুটি জলের মধ্যে ভেসে রয়েছে। তড়িঘড়ি সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে(Khirpai Hospital) । সেখানে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুর নাম বনি আমিন সরকার(Bani Amin Sarkar), বয়স আনুমানিক দুই বছর।বাড়ির সবাই যখন কাজে মগ্ন সেই সময় খেলার ছলে ওই শিশুটি বাড়ির সামনে থাকা পুকুরে(Pond) নেমে পড়ে এবং এই ধরনের দুর্ঘটনা ঘটে বলে অনুমান স্থানীয়দের। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েন পরিবারসহ প্রতিবেশীরা। 

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি