ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ছেদ ঘটছে কিংবদন্তি কোচ স্যর আলেক্স ফার্গুসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: টানা ৩৮ বছর ধরে সমার্থক হয়ে দাঁড়িয়েছিল ইংলিশ প্রিমিয়ার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও কিংবদন্তি কোচ স্যর অ্যালেক্স ফার্গুসন। দীর্ঘদিন ধরে ডাগ আউটের নিচে দাঁড়িয়ে রেড ডেভিলদের নজরকাড়া সাফল্য এনে দিয়েছিলেন। কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরে ম্যান ইউয়ের ‘ক্লাব অ্যাম্বাসাডার’-এর দায়িত্ব সামলেছিলেন। খরচ কমানোর দোহাই দিয়ে এবার চুক্তির মেয়াদ বাকি থাকতেই ফার্গুসনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল ম্যান ইউ কর্তৃপক্ষ। আর ক্লাবের ওই সিদ্ধান্ত জানার পরেই ফুঁসে উঠেছেন রেড ডেভিলসের জার্সি গায়ে মাঠ কাঁপানো একাধিক তারকা ফুটবলার। রিও ফার্দিনান্দ ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘ফার্গি টাইম’ শেষ হওয়ার ঘটনায় এটা প্রমাণিত কেউই নিরাপদ নয়।’

১৯৮৬ সালে ইংলিশ প্রিমিয়ার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন স্কটিশ ফুটবলার অ্যালেক্স ফার্গুসন। তাঁর হাত ধরেই অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়েছিল রেড ডেভিলসরা। মোট ১৩ বার ম্যান ইউকে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নের তকমা পাইয়ে দিয়েছিলেন ফার্গুসন। প্রবীণ কোচের হাত ধরেই ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাব হিসাবে পরিচিতি পেয়েছিল ম্যান ইউ। বয়সের কারণে ২০১৩ সালে কোচের দায়িত্ব ছেড়ে দেন ফার্গুসন।

কোচের দায়িত্ব ছাড়লেও রেড ডেভিলদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তাঁর। বরং ক্লাব অ্যাম্বাসাডার হিসাবে যুক্ত ছিলেন। যদিও গত কয়েক বছর ধরে ম্যান ইউয়ের সেই দাপট লক্ষ্য করা যায়নি। বরং চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটি। ম্যান ইউয়ের অন্যতম মালিক স্যার জিম র‍্যাটক্লিফ ক্লাবের খরচ কমানোর উপরে জোর দিয়েছেন। আর সেক্ষেত্রে চাকরি থেকে ছাঁটাইয়ের খড়গ নেমে এসেছে রেড ডেভিলদের সাপোর্টিং টিমের উপরে। ইতিমধ্যেই ম্যান ইউয়ের আড়াইশোর বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ‘ক্লাব আ্যাম্বাসাডার’ হিসাবে স্যর অ্যালেক্স ফার্গুসনকে বার্ষিক ২১.৬ লক্ষ পাউন্ড দিতে হচ্ছিল ম্যান ইউকে। কিন্তু ক্লাবের অন্যতম মালিক র‍্যাটক্লিফ আর ওই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে রাজি নন। ইতিমধ্যেই কিংবদন্তি কোচের সঙ্গে কথা বলেছেন তিনি। আর তখনই ফার্গুসনকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার বিদায় নিতে হবে তাঁকে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার