লক্ষ্মীপুজোর মুখে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের, ৪ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা

রাজ্য সরকারি কর্মীদের জন্যে DA (DA Hike) বৃদ্ধির ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৪ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এতদিন ধরে আন্দোলন চালিয়ে অবশেষে গতি ফিরল। অবশেষে রাজ্য সরকারের DA বাড়ল, লক্ষ্মী পুজোর মুখেই রাজ্য সরকারী কর্মচারীদের DA-বৃদ্ধি, নিঃসন্দে হেই সরকারী কর্মচারীদের কাছে বিশাল উপহার। বলা চলে, দিওয়ালির আগেই বড় বোনাস রাজ্য সরকারী কর্মচারীদের। তবে পশ্চিমবঙ্গবাসীদের খুশি হওয়ার কোনও কারণ নেই, এ রাজ্যের সরকারি কর্মীদের জন্যে DA বৃদ্ধি হয়নি। বরং দিওয়ালির আগেই মুখে একরাশ হাসি ফুটল ছত্তিশগড়ের সরকারি কর্মীদের।

কালি পুজোর আগেই ছত্তিশগড়ের রাজ্য কর্মচারীরা বড় দীপাবলি উপহার পেলেন। রাজ্য সরকারি কর্মীদের জন্যে DA (DA Hike) বৃদ্ধির ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৪ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। এই বছরের শুরুতে অর্থাৎ হোলির আগে, এ রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছিল এবং এখন এটি ৪ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা করা হয়েছে। যা কিনা কর্মচারীদের বেতন বাম্পার বৃদ্ধি করবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের আগে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। যাতে উপকৃত হবেন প্রায় ৪ লাখ কর্মচারী! সুতরাং বলাই বাহুল্য, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের এই ঘোষণা রাজ্যের প্রায় ৪ লক্ষ কর্মচারী এবং এক লক্ষ পেনশনভোগীদের উপকৃত করবে। ১ অক্টোবর, ২০২৪ থেকে তাদের বর্ধিত ডিএর সুবিধা দেওয়া হবে।

যদি বেতনের হিসাব দেখা যায়, তবে রাজ্য সরকারী কর্মচারীদের মূল বেতন, যাঁদের বর্তমানে ৫৫,২০০ টাকা রয়েছে, সে ৪৬ শতাংশ হারে ২৫,৩৯৩ টাকা বেড়েছে। আর ৪ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশ বৃদ্ধির পরে, তাঁদের ডিএ বেড়ে ২৭,৬০০ টাকা হয়েছে। সেই অনুযায়ী, তার বেতনে সরাসরি ২,২০৮ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে একইভাবে দিওয়ালির আগে কেন্দ্রীয় কর্মচারীরাও একটি উপহার পেতে পারেন। একই সময়ে, কেন্দ্রীয় সরকারও কর্মীদের দীপাবলি উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সূত্র অনুসারে, কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়ে দিতে পারে। এমনটা হলে এখনও পর্যন্ত কর্মচারীরা যে ৫০ শতাংশ ডিএ পেয়েছেন তা ৫৩ শতাংশ হয়ে যাবে। সাধারণত, কেন্দ্রীয় সরকার জানুয়ারি এবং জুলাই মাসে কর্মচারীদের ডিএ সংশোধন করে। এর আগে, ২৪ মার্চ, ২০২৪-এ কেন্দ্রীয় কর্মচারীদের ৪% ডিএ বৃদ্ধির উপহার দেওয়া হয়েছিল। যাতে ৪৬% থেকে ৫০% করা হয় মহার্ঘ ভাতা।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ