র‍্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড দুই ডাক্তারি পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলেজের মধ্যে নবাগত পড়ুয়াকে র‍্যাগিং করার অভিযোগ উঠল দুই ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাদেরকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গ্রান্ট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের হোস্টেলে । অভিযোগ উঠেছে  অভিযুক্ত ছাত্ররা মদ্যপ অবস্থায় এক নবাগত পড়ুয়াকে বারবার  নাচতে বলে। এরপরেই ওই পড়ুয়া কলেজ কর্তৃপক্ষকে পুরো ঘটনাটি জানায়।

বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির নজরে আনা হয় এই ঘটনাটি। শুরু হয় তদন্ত। তারপরেই  এক বছরের জন্য অভিযুক্ত  দুই ডাক্তারি পড়ুয়াকে সাসপেন্ড করে   মুম্বইয়ের গ্রান্ট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ। এখন পর্যন্ত অভিযুক্ত পড়ুয়াদের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, কিছুদিন আগে হিমাচল প্রদেশের সোলান জেলার কান্দাঘাট এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল র‍্যাগিংয়ের ঘটনা। সেখানে  মদ্যপান করতে অস্বীকার করায় এক ছাত্রকে বেশ কয়েকজন মিলে  র‍্যাগিং করে বলে   অভিযোগ ওঠে। এই ঘটনার পর নির্যাতিত ছাত্র পুলিশের কাছে গিয়ে দায়ের করে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ,  ১১৫ (২) ধারা এবং ১২৭(২) ধারায় দায়ের হয় মামলা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মুম্বই কলেজে ঘটল র‍্যাগিংয়ের ঘটনা।   বাববার এই ঘটনায় প্রশ্নের মুখে কলেজ পড়ুয়াদের নিরাপত্তা । 

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান