কোহলিকে সমর্থন জানিয়ে বিসিসিআইকে একহাত নিলেন আফ্রিদি

দুই তরফের মধ্যে এই ঠাণ্ডা লড়াইতে কেউ বিরাটকে সমর্থন করছেন, কেউ আবার সৌরভের হয়ে ব্যাট ধরেছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌরভ-কোহলি বিতর্ক দিনে-দিনে বেড়েই চলেছে। মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই এই বিষয়টার সমাধান হবে। দুই তরফের মধ্যে এই ঠাণ্ডা লড়াইতে কেউ বিরাটকে সমর্থন করছেন, কেউ আবার সৌরভের হয়ে ব্যাট ধরেছেন। এই বিতর্ক এখন শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর আচ গিয়ে পড়েছে বাইরেও। এবার টিম ইন্ডিয়ার টি-২০ এবং ওয়ান ডে দলের প্রাক্তন অধিনায়কের হয়ে সুর চড়ালেন শাহিদ আফ্রিদি। বিসিসিআইকে রীতিমতো একহাত নিলেন প্রাক্তন এই পাক অলরাউন্ডার।

সম্প্রতি একটি সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ‘কোহলিকে অধিনায়কের পদ থেকে সরানোর বিষয়টি আরও ভালোভাবে সামলে নিতে পারত। আমি মনে করি যে, এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনও দেশের নির্বাচকদেরই ক্রিকেটারকে স্পষ্টভাবে বলা উচিত যে এটা তাদের পরিকল্পনা এবং এটা দলের জন্য ভালো হবে। তবে তার আগে ক্রিকেটারের মতামতও জানা উচিত। সবঠিক না করে এই ধরনের কাজ করলেই মুশকিল হয়ে যায়’।

সেইসঙ্গে তিনি আরও বলেন যে, ‘এই ধরনের ইস্যু নিয়ে মিডিয়ার মাধ্যমে কথা না বলে দু’পক্ষের উচিত সামনা-সামনি কথা বলা। না হলে বিষয়টা নিয়ে আরও সমস্যা বাড়বে। তাই বোর্ডের উচিত আগে আলোচনায় বসা এবং সমস্যার সমাধান ঘটানো। যেহেতু সিদ্ধান্তটা তাদের ছিল’।   

 

   

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা