নির্বাচন ঘোষণা হতেই হাড়োয়ায় নাকা চেকিং জোরদার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: নির্বাচন ঘোষণা হতেই নিরাপত্তা জোরদার করতে তৎপর কমিশন । চলছে নাকা চেকিং। বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। শনিবার রাতেই নাকা চেকিং(Naka Checking) শুরু।আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ভোট গ্রহণ হতে চলেছে ।ইতিমধ্যে দিন ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যের পাঁচটি কেন্দ্রের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ায় ১২১নম্বর আসন তথা হাড়োয়া বিধানসভা উপনির্বাচন ভোটগ্রহণ হবে আগামী ১৩ ই নভেম্বর ফলাফল ঘোষণা হবে ২৩ শে নভেম্বর।

আর ভোট গ্রহণের আগে নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছেন নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচন কমিশন তথা হাড়োয়া ব্লক প্রশাসন এবং হাড়োয়া থানার যৌথ উদ্যোগে হাড়োয়া ঢোকার এন্ট্রি মুখে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি নাকা চেকিং করা হচ্ছে এবং নির্দিষ্ট কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে কোথা থেকে আসছে এবং কোথায় যাবে কে কোথা থেকে আসছে এবং কোথায় যাবে? কোথায় বা তার গন্তব্য সমস্তটা তৎপরতার সঙ্গে করছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এবং হাড়োয়া থানার পুলিশ যৌথ উদ্যোগে। প্রশাসন তথা কমিশনের এই তৎপরতা দেখে খুশি হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকেরা । অন্যদিকে , ডুয়ার্সে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত চার।দুটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ। মৃত ব্যক্তির নাম দিব্যেন্দু সরকার। তিনি জলপাইগুড়ির বাসিন্দা । শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে লাটাগুরি- চালসা জাতীয় সড়কের টিলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি ছোট গাড়ি দুই মহিলাকে নিয়ে বাতাবারি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আরেকটি ছোট গাড়িতে করে এক ব্যক্তি ও এক মহিলা আসছিলেন। সেসময় টিলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে দুটি গাড়ির সামনের অংশ দুমরে মুচড়ে যায়। লাটাগুরির দিক থেকে আসা ছোট গাড়ির চালক দিব্যেন্দু সরকারের গাড়ির মধ্যেই চাপা পড়ে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর চাউর হতেই এলাকায় বহু মানুষের ভিড় হয়। দুটি ছোট গাড়িকে উদ্ধার করে নিয়ে যায় মেটেলি থানার পুলিশ। গাড়ির মধ্যে চাপা পড়ে থাকা মৃতদেহকেও মেটেলি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে। দেহ ময়নাতদন্তের জন্য রবিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।দুর্ঘটনার খবর পেয়ে এদিন রাতেই এলাকায় পরিদর্শনে আসেন মাল এসডিপিও দেশমুখ রোশন প্রদীপ। আহত চারজন বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা