নির্বাচনী ম্যানেজার থেকে তৃণমূলের প্রার্থী হয়ে হইচই ফেলে দিয়েছেন সুজয় হাজরা

Share:

নিজস্ব প্রতিনিধি ,পশ্চিম মেদিনীপুর: দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম কোন প্রতিদ্বন্দ্বিতায় নামছেন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা(Sujay Hazra)। একাধিকবার সুযোগ পেলেও দল তাঁকে দাঁড়ানোর অনুমতি দেয়নি। প্রতিবারই অন্যের হয়ে লড়ার নির্দেশ দিয়েছে। এবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী করেছে দল। দীর্ঘ অপেক্ষার পর সুজয় হাজরাকে এই টিকিট দেওয়াতে অনুগামীদের মধ্যে ঘোষণার পরেই উচ্ছাস শুরু হয়ে যায় মেদিনীপুরে তৃণমূলের জেলা কার্যালয়ের সামনে।

আটকে রাখা উচ্ছ্বাস আতশবাজি পুড়িয়ে প্রকাশ করা শুরু করে দেন সুজয় হাজরার তৃণমূল কর্মী অনুগামীরা।তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা পুরনো তৃণমূলের কর্মী। ২০১১ সাল থেকে একের পর এক জেলা জুড়ে নির্বাচনে প্রার্থীদের সহযোগিতা করে এসেছেন লড়াই করতে। তেরো বছর ধরে বিভিন্ন নির্বাচনে নেতাকর্মীদের জিতিয়ে সুদক্ষ সেনাপতি হিসেবেই রয়ে গিয়েছিলেন। গত লোকসভা নির্বাচনে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো সাংসদ পদ পাবেন মেদিনীপুর লোকসভার জন্য। কিন্তু তা হয়নি। দল জানিয়ে দিয়েছিল-প্রার্থী হবেন বিধায়ক পদ ছেড়ে আসা জুন মালিয়া। তাকে সহযোগিতা করতে হবে সুজয় হাজরাকে। এরপর জুন মালিয়া জয়ী হলে তারপর ভাবা হবে সুজয় হাজরার কথা। দলের সেই নির্দেশ মেনে বাধ্য সৈনিকের মত কাজ করেছিলেন সুজয় হাজরা গত লোকসভা নির্বাচনে। জয়ীও হয়েছিলেন জুন মালিয়া(June Malia)। অবশেষে তার পুরস্কার দিল দল।

জুন মালিয়ার ছেড়ে যাওয়া মেদিনীপুর বিধানসভার আসনে উপনির্বাচনের সময় তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সুজয় হাজরাকে।রবিবার দুপুর ৩ টা নাগাদ সেই ঘোষণার পরেই সুজয় হাজরার অনুগামী তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনেই রাস্তার উপর আতশবাজি ফাটানো শুরু করে। ফুলের তোড়া, ফুলের মালা নিয়ে অনেকেই হাজির হয়ে যান সুজয় হাজরাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সুজয় হাজরা বলেন- ” কোন নির্বাচনে আমি লড়িনি এটা ঠিকই। কিন্তু নির্বাচনী ম্যানেজার(Election Manager) হিসেবে কাজ করেছি। অনেক অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভোটার তথা সাধারণ মানুষ জানেন তাদের পাশে কারা ছিল। বিরোধীদের কোন কুৎসা কাজ করবে না। মেদিনীপুর লোকসভার মতো মেদিনীপুর বিধানসভাতে(Medinipur Assembly)ও জয় লাভ করবে তৃণমূলই। “

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…