নয়া বিতর্ক! নিহত হামাসপ্রধান স্ত্রীর ব্যাগের মূল্য ২৭ লাখ, দাবি ইজরায়েলের

সেখানেই সিনওয়ারের স্ত্রীর কাছে একটি ব্যাগ দেখা যায়। ইজরায়েলের দাবি, সিনওয়ারের স্ত্রীর ওই হার্মিস বার্কিন ব্র্যান্ডের। যার দাম ভারতীয় মুদ্রায় ২৬ লাখ ৯০ হাজার টাকার বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নয়া বিতর্ক! গাজায় যখন মানুষ দুঃখ-দুর্দশায় জীবন কাটাচ্ছিলেন, তখন হামাসের প্রধান সিনওয়া ও তাঁর পরিবার বিলাসবহুল জীবন কাটাচ্ছিলেন। সম্প্রতি ইজরায়েলের চাঞ্চল্যকর দাবিতে হুলস্থূল পড়ে গিয়েছে। কেননা হামাসের প্রধান সিনওয়ার স্ত্রী যে হ্যান্ডব্যাগটি ব্যবহার করতেন তার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা। সম্প্রতি নিহত হামাসপ্রধানের স্ত্রীর সামান্য হ্যান্ডব্যাগের মূল্য জানলে আঁতকে উঠেছেন সকলে। মুলত বিলাসবহুল দৈনন্দিন সরঞ্জামের মালিকানা থাকে তারকাদের। আর তাঁদের এই বিলাসবহুল প্রসাধনী দেখলে চমকে যাওয়ার বিষয় নেই। কিন্তু দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে নিহত হামাসপ্রধানের স্ত্রীর হ্যান্ডব্যাগের মূল্য, যা কিনা সামনে আসতেই ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হ্যাঁ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রাক্তন প্রধান (নিহত) ইয়াহিয়া সিনাওয়ারের স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছেন ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF-এর একজন মুখপাত্র।

তাঁর কথায়, সিসিটিভি ফুটেজে টানেলের ভেতরে সিনওয়ারের স্ত্রীর কাছে বিলাসবহুল ব্যাগ থাকতে দেখা গেছে। যে ব্যাগের মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৬ লাখ ৯০ হাজার। যা কিনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। গতবছর ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে গাজাকে কেন্দ্র করে ইজরায়েল-হামাসের সহিংস যুদ্ধ। টানা ১ বছরেরও বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। যদিও প্রথমে গাজা থেকে হামাসের যোদ্ধারা ইজরায়েলের উপর ব্যাপক হামলা চালায়। তারই প্রতিশোধ তুলতে ইজরায়েল এখন হিংস্র হামলা চালাচ্ছে হামাসে। ইতিমধ্যেই এই যুদ্ধে বলি হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। সেইসঙ্গে বাস্তুহারা হয়েছেন হাজার হাজার মানুষ। ইজরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালিয়ে ছিল হামাস। এতে ইজরায়েলের অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। আর ২৫০ জনকে জিম্মি করে হামাস। সম্প্রতি ইজরায়েলের উপর হামাসের হামলা চালানোর আগের রাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সিনওয়ারের স্ত্রী ও সন্তানরা টানেল দিয়ে একে একে হেঁটে যাচ্ছেন।

তাদের সঙ্গে রয়েছে একাধিক প্রয়োজনীয় জিনিসপত্র। যেমন টেলিভিশন, জলের পাত্র, বালিশ এবং ম্যাট্রেস। সমস্ত কিছু নিয়ে হামাসপ্রধান ও স্ত্রী টানেল হয়ে পালাচ্ছিলেন, সেখানেই সিনওয়ারের স্ত্রীর কাছে একটি ব্যাগ দেখা যায়। ইজরায়েলের দাবি, সিনওয়ারের স্ত্রীর ওই হার্মিস বার্কিন ব্র্যান্ডের। যার দাম ভারতীয় মুদ্রায় ২৬ লাখ ৯০ হাজার টাকার বেশি। সুতরাং ইজরায়েল দাবি তুলেছে যে, যখন গাজাবাসী দুর্দশায় দিন কাটাচ্ছিল তখন সিনওয়ার এবং তার পরিবার বিলাসবহুল জীবন কাটাচ্ছিল। যদিও ইজরায়েলের দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি হামাস। গত ১৭ অক্টোবর ইজরায়েল নিশ্চিত করেছে, ইয়াহিয়া সিনওয়ার ইজরায়েলের কাছে নিহত হয়েছেন। এরপরেই সামনে এলো বিতর্কিত বিষয়টি।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি