উপ নির্বাচনে রাজ্যে ৬ টি আসনই জিতবে তৃণমূল ,আশাবাদী সাংসদ জুন মালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মঙ্গলবার মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে এবং দলের বিজয়া সম্মিলনীতে যোগ দেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া(MP June Malia)। ছিলেন দলের প্রার্থী তথা জেলা সভাপতি সুজয় হাজরা , খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় , যুব সভাপতি সন্দীপ সিংহ।মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে মঙ্গল বারের বিজয়া সম্মিলনীতে উপস্থিত কয়েকশ কর্মী সমর্থকদের বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। তাঁর ছেড়ে যাওয়া আসনে নির্বাচন। সেই নির্বাচনে এবারে দলের প্রার্থী তাঁরই নির্বাচনে যিনি অক্লান্ত পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, জয় হাসিল করতে পেরেছিলেন, সেই সুজয় হাজরা(Sujay Hazra)।

উনি শুধু দক্ষ সংগঠক নন, সকলকে নিয়ে চলার , মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন মূলক কাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওনার রয়েছে। দল এই কেন্দ্রে যোগ্য ব্যক্তি কেই প্রার্থী করেছে। মঙ্গলবার বিজয় সম্মেলনতে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসঙ্গে প্রশংসা করেন সাংসদ জুন মালিয়া।জুন মালিয়া আরো বলেন, রাজ্যের আসন্ন উপ -নির্বাচনে ৬ টি আসনই তৃণমূল জিতবে। এরাজ্যে বিরোধীদের কোনো ঠাঁই নেই। তাঁরা জন বিচ্ছিন্ন।

তৃণমূলকে ঠেকাতে সিপিএম ও কংগ্রেস , বিজেপির মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে গোপনে বোঝাপড়া করেছে। তাঁরা রাজ্যের উন্নয়ন চান না। তাঁরা চান রাজ্যটাকে আরো পিছিয়ে দিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে তা হবে না। এই কেন্দ্র থেকে রেকর্ড ভোটে সুজয় হাজরাকে জেতানোর জন্য সমস্ত স্তরের কর্মীদের নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার আবেদন জানান তিনি।সংসদের কাজ সেরে সামনের সপ্তাহে ফিরে পাড়ায় পাড়ায় জুন মালিয়া প্রচারে যাবেন বলে এদিন জানান।

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…