বাজারে আগুন দাম, সেঞ্চুরি পার টমেটো- বেগুনের, মাথায় হাত মধ্যবিত্তদের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো শেষ হতেই আকাশ ছোঁয়া সবজির দাম। আনাজে হাত লাগালেই ছেঁকা খেতে হচ্ছে আমজনতাকে। এই অবস্থায় সরকারের সুফল বাংলা স্টলগুলি থেকে ন্যায্য মূল্যে বিক্রি চলছে আলু, পেঁয়াজ-সহ একাধিক সবজি। তবে পাইকারী বাজারের সঙ্গে  খোলা বাজারের  সবজির দামে বেশ হেরফের হচ্ছে, এমনটাই উঠে এসেছে অভিযোগ। ইতিমধ্যেই দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেইজন্য রাজ্য সরকারের  টাস্ক ফোর্স বাজারে নিয়মিত নজরদারি অভিযান চালাচ্ছে।

একনজরে দেখে নিন সবজির দাম-

পটল-ঢেঁড়শঃ- আগে বিক্রি হচ্ছিল ২৫-৩০ টাকা কেজি দরে। বর্তমানে দাম ছাড়িয়েছে ৫০-৬০ টাকা/কেজি ।

ঝিঙেঃ- ৬০-৭০ টাকা / কেজি

উচ্ছেঃ- ৮০ -৯০ টাকা / কেজি

বেগুনঃ- ১২০-১৫০ টাকা/ কেজি

টমেটোঃ-   ১০০-১২০ টাকা/ কেজি

পিঁয়াজঃ-  ৬০-৮০ টাকা/ কেজি

রসুনঃ-  ৪০০ টাকা /কেজি

আদাঃ-  ৩০০ টাকা/ কেজি

সুফল বাংলা স্টলগুলিতে সবজির দাম-

টমেটোঃ-  ৬৫-৭০ টাকা/ কেজি

বেগুনঃ-  ৬০-৭০ টাকা / কেজি

পিঁয়াজঃ-  ৪০ টাকা/ কেজি

রসুনঃ-  ৩৩০ টাকা/ কেজি

আদাঃ-  ২৩০ টাকা / কেজি

উল্লেখ্য, চাষিদের থেকে একেবারে সরাসরি কেনা যায় সুফল বাংলা স্টলগুলিতে। তাই দাম ও একটু হলেও কম হয়ে থাকে। একথায় বলা যায়, সুফল বাংলা যেখানে কম দামে আনাজ বিক্রি করছে, সেখানে খুচরো বাজারে আনাজের দাম প্রায় দ্বিগুণ। ইতিমধ্যেই টাস্ক ফোর্সের সদস্যেরা সবজির দাম নিয়ে প্রতিদিন বিভিন্ন  বাজারের মধ্যে নজরদারি চালাতে শুরু করেছে।

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ার চাঁদ বাউড়ি

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার