বাংলাদেশে ফিরেই ডিগবাজি রূপালী পর্দার হাসিনার

তিনি শেষ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’ সিনেমায়। আর সেই অভিনয়ের সুবাদেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ হয় নুসরতের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের চর্চিত নায়িকা নুসরত ফারিয়া। শুধু ঢালিউড নয়, টলিউডেরও একজন জনপ্রিয় নায়িকা নুসরত ফারিয়া। জুটি বেঁধেছেন একাধিক টলি সুপারস্টারের সঙ্গে। একাধিক ব্লকবাস্টার ছবিও উপহার দিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, গানেও তিনি যথেষ্ট জনপ্রিয়। অভিনয়, গান দুটোই সমানতালে চালাচ্ছেন। কিন্তু, বহুদিন ধরেই তাঁর কোনও পাত্তা নেই। তাঁর নতুন কোনও সিনেমার রিলিজেরও খবর নেই। সুন্দরী নায়িকাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মুজিব’ সিনেমায়। এমনকী অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও তেমন সক্রিয় নন। কি হয়েছে তাঁর? শোনা গিয়েছে, বাংলাদেশে ছাত্র আন্দোলন ভয়াবহতার সময়েই দেশ ত্যাগ করেছেন নুসরত ফারিয়া। কারণ তিনি ঢালিউডে আওয়ামী সমর্থিত শিল্পী বলেই পরিচিত।

বাংলাদেশের ছাত্র আন্দোলনের তীব্রতার সময়েই প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালান শেখ হাসিনা। এখনও তিনি দেশে ফেরেননি। তিনি দেশ ছাড়ার পর থেকেই আওয়ামী লীগের বহু নেতা হত্যার ভয়ে গা ঢাকা দেন। যার মধ্যে রয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদও। বাংলাদেশের দ্বাদশ সাংসদ নির্বাচনে বিপুল ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন এবং সাংসদ হয়েছিলেন। হাসিনার দেশ ছাড়ার পরেই ফেরদৌসকেও আর খুঁজে পাওয়া যায়নি। এখন তিনি দেশে ফিরেছেন কিনা তাও জানা নেই। এদিকে বিক্ষোভকারীদের হাতে খুন হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতারাও। এদিকে আন্দোলনের আড়াই মাস পরে দেশে ফিরেছেন নুসরত ফারিয়া। কোথায় ছিলেন তিনি এতদিন? তিনি শেষ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’ সিনেমায়। আর সেই অভিনয়ের সুবাদেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ হয়েছিল নুসরতের। কারণ মুজিব সিনেমায় তিনহিল হাসিনার চরিত্রেই অভিনয় করেছিলেন। আর তাতেই দুই হাসিনা ঘনিষ্ঠ হন। কারণ হাসিনা হয়ে উঠতে গেলে হাসিনার সান্নিধ্য প্রয়োজন ছিল নুসরতের। তখন থেকেই তিনি আওয়ামী সমর্থক হিসেবে পরিচিতি লাভ করেন।

এমনকী সেই সময়ে গণভবনে নিত্য যাতায়াত ছিল নুসরতের, সরকারি নানা সুযোগ সুবিধাও নিতেন তিনি। জানা হয়েছে, হাসিনা সরকারের পতনের আড়াই মাস পর নীরবে এখন তিনি বাংলাদেশে ফিরেছেন। আর দেশে ফিরেই এখন ভোল পালটে ফেলেছেন নুসরত। একেবারে স্রোতে মিশে যেতে চাইছেন তিনি। নিজেকে বারবার কোনও রাজনৈতিক দলের সমর্থক নন বলে দাবি করছেন। আর তাতেই কটাক্ষের শিকার হচ্ছেন নুসরত ফারিয়া। জুলাই-আগস্টে তিনি বিদেশে ছিলেন। যখন বাংলাদেশ রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ছাত্র-জনতা আন্দোলনে। বিদেশে বসে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। সে সময় থেকেই নেটিজেনদের রোষের শিকার হচ্ছেন নুসরত ফারিয়া। সম্প্রতি দেশে ফিরলেও এখনও নিজেকে প্রকাশ্যে আনেন নি।নুসরত জানিয়েছেন, তাঁকে নিয়ে যে সমালোচনা হচ্ছে তা সবকিছুই চোখে পড়েছে তাঁর। কিন্তু কাকে কী বলবেন? তিনি শিল্পী, তাঁর কাজ শুধু মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে যাচ্ছেন। তাঁর সম্প্রতি একটি মিউজিক ভিডিও শুটিংয়ের কথা ছিল, কিন্তু এখন সব কাজই বন্ধ রেখেছেন অভিনেত্রী।

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের