২৫ ফুটের তারা মায়ের প্রতিমা তৈরি করে নজির গড়তে চলেছে উত্তরবঙ্গের এই ক্লাব  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই কালী পুজো । হাতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপর তারা মায়ের আরোধনায় মেতে উঠবেন রাজ্য বাসী । চলতি বছর তারা মায়ের আদলে প্রায় ২৫ ফুটের প্রতিমা তৈরি করছে শিলিগুড়ির নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব। এই প্রথমবার তৈরি হবে এত বড় মায়ের মূর্তি। জোরকদমে চলছে মূর্তি তৈরির কাজ।

এ বছর শিলিগুড়ির নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের পুজো ৫৯ তম বর্ষে পদার্পণ করবে। তাই পুজোতে থাকছে একাধিক চমক। এই প্রসঙ্গে পুজোর এক  উদ্যোক্তা জানিয়েছেন, তারাপীঠের তারা মায়ের আদলে মূর্তি তৈরি করা হচ্ছে।  আগামী ৩০ অক্টোবর পুজোর উদ্বোধন হবে।   পুজোর কয়েকদিন চলবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু তাই নয় প্রতিমা নিরঞ্জন এর জন্য এবার থাকবে দমকলের ব্যবস্থাও । সেইজন্য চলতি বছরের কালী পুজো শিলিগুড়ি বাসীর মন জয় করতে পারবে বলে আশাবাদী নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালে ২৫ ফুট উচ্চতায় বড় মার আদলে প্রতিমা তৈরি করেছিল শিলিগুড়ির হায়দারপাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাব। মাকে ৫০ কেজি পিতলের গয়নার সাজে সাজিয়ে তোলা  হয়েছিল। আর এবার কালীপুজোতে ২৫ ফুটের তারা মায়ের প্রতিমা তৈরি করে নজির গড়তে চলেছে শিলিগুড়ির নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ