ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন হরভজন

জাতীয় দলের হয়ে খেলাকে অনেক আগেই বিদায় জানিয়ে ছিলেন হরভজন সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় দলের হয়ে খেলাকে অনেক আগেই বিদায় জানিয়ে ছিলেন হরভজন সিং। তবে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দেখা যেত টিম ইন্ডিয়ার এই প্রাক্তন স্পিনারকে।  কিন্তু এবার ২২ গজকে পুরোপুরি আলবিদা জানালেন ‘ভাজ্জি’। ২৩ বছরের বর্ণময় ক্রিকেট জীবনে ইতি টানলেন এই অফস্পিনার। টুইটের মাধ্যমে সেই কথা সকলকে জানান তিনি।

সেখানে তিনি লেখেন,’সব ভালো জিনিসেরই একদিন সমাপ্তি ঘটে। আজ আমি খেলাকে বিদায় জানাচ্ছি যেটা আমাকে জীবনে সবকিছু দিয়েছে। যারা আমার এই ২৩ বছরের এই লম্বা জার্নিকে সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাদের সবাইকে অনেক-অনেক ধন্যবাদ’। 

এছাড়া একটি ইউটিউব ভিডিওতে হরভজন বলেন, ‘দেশের জার্সি পরে যখনই খেলতে নেমেছি তখনই একটা আলাদা অনুপ্রেরণা পেয়েছি। কিন্তু জীবনে একটা সময় আসে যখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কারণ, জীবনে এগিয়ে যেতে হয়। আমি সব ধরনের ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিলাম। যদিও অনেক আগেই নিয়ে নিয়েছিলাম। এবার সরকারিভাবে ঘোষণা করলাম’।

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তাঁর।

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর