মালদহে থাবা অজানা জ্বরের, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা গ্রাম জুড়ে জাল বিস্তার করেছে এক অজানা জ্বর। আতঙ্কে ত্রস্ত এলাকাবাসীরা। অজানা জ্বরে(Unknown Fever) ভুক্তভোগী মালদহ জেলার(Malda District) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এক গ্রামের বাসিন্দারা। উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে এক বা দুই দিন শরীরে জ্বর(Viral Fever) থাকছে। তারপর সারা শরীরে শুরু হচ্ছে অসহ্য যন্ত্রণা। মূলত হাতে ও পায়ে ব্যথা থাকছে তাই হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, এমনটাই জানাচ্ছেন ওই অজানা জ্বরের ভুক্তভোগীরা। ওষুধ খেলেও কোনও কাজ‌ হচ্ছে না, দাবি তাঁদের। ওষুধ খাওয়ার পর জ্বর কমলেও শরীরের ব্যথা কমছে না।

আরও পড়ুনঃ কলেজে ভর্তির নামে লক্ষাধিক টাকার হাত সাফাই, অভিযোগে শীলমোহর স্বাস্থ্য ভবনের

প্রায় দুই থেকে তিন মাস ধরে এই জ্বরের উপদ্রব দেখা দিয়েছে মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। ইতিমধ্যেই কলাইবাড়ির সরকারপাড়া, তালুকদার পাড়া, চৌধুরী পাড়া ও ধানুকপাড়ায় এই জ্বরের প্রকোপ বেশি রয়েছে। এই চারটি পাড়ায় প্রায় চার হাজার বাসিন্দার বসবাস। তাঁদের মধ্যে ৫০ শতাংশ গ্রামবাসীই এই জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

অজানা জ্বরের প্রকোপে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জেলা স্বাস্থ্য দপ্তরকে ওই স্থানে মেডিক্যাল টিম পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই মতো স্বাস্থ্যকর্মীরা আসেন এবং রোগের লক্ষণ দেখে ওষুধ দেন। কিন্তু এলাকাবাসীদের দাবি, ওষুধ খেয়েও কোনও কাজ হচ্ছে না। শরীরে ব্যথা থেকে যাচ্ছে। শরীর দুর্বল থাকছে সবসময়। জ্বরের হাত থেকে সহজে রেহাই মিলছে না।

আরও পড়ুনঃ বিশেষ দিনের বিশেষ বিনিয়োগ, কেন ভারতে এত গুরুত্বপূর্ণ ‘মুহুরত ট্রেডিং’!

কোনও মশাবাহিত রোগ এই জ্বরের উৎসের কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি টিম এলাকা পরিদর্শনে বেরিয়েছিল। তাঁরা এলাকাবাসীদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন। যত্রতত্র যাতে জল না জমে থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী বলেন, ‘এখনও সঠিক ভাবে বলা যাবে না এটি কি রোগ। আপাতত লক্ষণ দেখে মনে হচ্ছে চিকুনগুনিয়া।’ এখনও পর্যন্ত ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। রক্তের নমুনাগুলি বাইরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পরেই রোগ নির্ণয়ের ক্ষেত্রে সুবিধা হবে। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, বিষয়টি তাঁদের নজরদারিতে রয়েছে। দলীয় কর্মীরা প্রতিনিয়ত এলাকাবাসীদের খোঁজখবর নিচ্ছেন।

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা