ওয়াশিংটন সুন্দরের আগুনে বোলিংয়ে ২৫৯ রানে গুটিয়ে গেল কিউইরা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: ওয়াশিংটন সুন্দরের আগুন ঝরানো বোলিংয়ের মুখে মাত্র ২৫৯ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ডেভন কনওয়ে ৯৭৬) ও রাচিন রবীন্দ্র (৬৫) বাদে কোনও কিউই ব্যাটার বড় রানের ইনিংস খেলতে পারেননি। যদিও ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে ভারত। শূন্য রানেই টিম সাউদির বলে সাজঘরে ফিরে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বেঙ্গালুরু টেস্টে লজ্জাজনক হারের পরে কেএল রাহুল সহ তিন খেলোয়াড়কে বাদ দিয়ে পুণেতে দল নামিয়েছে টিম ইন্ডিয়া। অষ্টম ওভারেই টম ল্যাথামকে (১৫) সাজঘরে ফিরিয়ে কিউ শিবিরে আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। এর পরে কার্যত একা কুম্ভ হয়ে ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন ডেভন কনওয়ে। তিন নম্বরে নামা উইল ইয়ং মাত্র ১৮ রান করে ফেরেন। তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্রের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান কনওয়ে। ব্যক্তিগত ৭৬ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে সাজঘরে ফেরেন তিনি। ভেঙে যায় ৬২ রানের জুটি।

কনওয়ে আউট হওয়ার পরে ভারতীয় বোলারদের আক্রমণ সামলানোর কাজটা নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন রাচিন। কিন্তু ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত ডেলিভারিতে ক্লিন বোল্ড হয়ে ফেরেন ভারতীয় বংশোদ্ভুত ব্যাটার। সাজঘরে ফেরার আগে করে যান ৬৫ রান। রাচিন ফেরার পরেই কার্যত তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কিউই ব্যাটিং অর্ডার। ওয়াশিংটন সুন্দরের আগুন ঝরানো বোলিং সামলাতে নাকানিচোবানি খেতে হয় ড্যারিল মিচেল (১৮), টম ব্লান্ডেল (৩), গ্লেন ফিলিপসদের (৯)। ‌আট নম্বরে নেমে মিচেল স্যান্টনার খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ওয়াশিংটন সুন্দরের বলে ব্যক্তিগত ৩৩ রানে আউট হয়ে যান। টিম সাউদি (৫) ও আজাজ পটেলকেও (৪) নিজের শিকার বানান সুন্দর।

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর