ফের রক্তে ভিজল কাশ্মীরের মাটি, জঙ্গি হামলায় শহিদ ২ জওয়ান-সহ ৪

Share:

‘নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ফের একবার রক্তে ভিজল উপত্যকার মাটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর)সন্ধ্যায় গুলমার্গে সেনা কনভয়ে জঙ্গিদের অতর্কিতে হামলায় দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন। সেই সঙ্গে সেনার গাড়িতে থাকা ২ কুলিও প্রাণ হারিয়েছেন। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন আরও তিন সেনা জওয়ান। আহতদের উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র ৭২ ঘন্টার মধ্যে জঙ্গিদের হাতে ২ সেনা জওয়ান ও ৯ বেসামরিক নাগরিকের মৃত্যুতে উপত্যকার বাসিন্দাদের ঘুম উবেছে। জঙ্গিদের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হয়েছে বলে যে দাবি করছে জম্মু-কাশ্মীর পুলিশ ও অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক তা যে কতটা অসাড় তা ফের বোঝা গেল।

দীর্ঘ ১০ বছর বাদে কাশ্মীরে বিধানসভার ভোট হয়েছে। শান্তিপূর্ণভাবেই মিটেছে বিধানসভা নির্বাচন। কিন্তু গত ৮ অক্টোবর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই ফের নখদাঁত বের করে হামলা চালাতে শুরু করেছে জঙ্গিরা। আর এ ক্ষেত্রে মূলত বেছে নেওয়া হয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার খাসতালুক গান্ডেরবালকে। গত রবিবারই (২০ অক্টোবর) গান্ডেরবালের সোনমার্গের গাগনীরে পরিযায়ী শ্রমিকদের আবাসনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় এক চিকি‍ৎসক ও ছয় পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। ওই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন সকালে পুলওয়ামায় আরও এক পরিযায়ী শ্রমিককে গুলি করে জঙ্গিরা। গুলিবিদ্ধ শ্রমিকের নাম প্রীতম সিং। উত্তরপ্রদেশের বাসিন্দা প্রীতম পেটের ভাত জোগাড়েই উপত্যকায় এসেছিল। পরিযায়ী শ্রমিক হত্যার ঘটনার রেশ মিলিয়ে যেতে না যেতেই সন্ধ্যায় গুলমার্গে সেনা গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। সেনার এক মুখপাত্র জানিয়েছেন, ‘সীমান্ত নিয়ন্ত্রণ রেখার ৫ কিলোমিটার দূরে গুলমার্গের বুটাপাথরির নাগিন এলাকায় ১৮ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের বহনকারী গাড়ির উপরে হামলা চালায় জঙ্গিরা।এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরাও। জঙ্গিদের গুলিতে দুই সেনা জওয়ান ও দুই কুলি প্রাণ হারান। গুরুতর জখম হন আরও ৩ জওয়ান।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির