পাকিস্তানে ১০ পুলিশ কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা

এই বিষয়ে পাকিস্তানের একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার নিরাপত্তা ফাঁড়িতে রাতভর তাণ্ডব চালিয়েছে একদল সন্ত্রাস গোষ্ঠী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে এক নিরাপত্তা ফাঁড়িতে ব্যপক হামলার ঘটনায় ঝাঁঝরা হয়ে গিয়েছেন অন্তত ১০ জন পুলিশকর্মী। তুমুল গুলি বর্ষণে পাকিস্তানের ১০ জন পুলিশ কর্মকর্তা মারা গিয়েছেন। শুক্রবার পাকিস্তানের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, গতকাল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার নিরাপত্তা ফাঁড়িতে এই হামলা চালিয়েছিল ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান।

ইতিমধ্যেই তাঁরা এই হামলার দায় স্বীকার করে নিয়েছে এবং একটি বিবৃতিতে তাঁরা জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানের সীমান্তবর্তী বাজৌরে পাকিস্তানের গোয়েন্দাভিত্তিক এক অভিযানে নয়জন মারা গিয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন তাঁদের সিনিয়র নেতা উস্তাদ কুরেশি। কুরেশিকে হত্যার প্রতিশোধ নিতেই তারা হামলা চালিয়েছে। এই বিষয়ে পাকিস্তানের একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার নিরাপত্তা ফাঁড়িতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান সন্ত্রাস গোষ্ঠী। পুলিশ-সন্ত্রাসের গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন ১০ জন হামলা পুলিশ কর্মকর্তা।

এতে আহত হয়েছেন আরও নিরাপত্তারক্ষীরা। এই বিষয়ে পাকিস্তানের তিন সিনিয়র পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আচমকাই একদল সন্ত্রাসী ওই নিরাপত্তা ফাঁড়িতে ঢুকে পড়ে। এবং সেখানে গিয়ে পুলিশের উপর ব্যপক হামলা চালায়। আর তাতেই প্রাণ হারায় নিরীহ পুলিশ কর্মকর্তারা। ইতিমধ্যেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এক বিবৃতিতে নিহত পুলিশ কর্মীদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি