ইরানে জুমার নমাজ শেষে মসজিদে ঢুকে ইমামকে গুলি করে হত্যা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জুমার নমাজ শেষে মসজিদে অতর্কিতে হামলা চালিয়ে এক ইমামকে ঝাঁঝরা করে দিল অজ্ঞাতপরিচয়ধারী আততায়ী। পরে নিজের উপরে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালায় হামলাকারী। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছে। শুক্রবার এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলের কাজেরুন শহরে। মসজিদের ইমামকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

ইরানি সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, জুমার নমাজ পড়তে এদিন কাজেরুন শহরের মসজিদটিতে প্রচুর ধর্মপ্রাণ মুসলিম জড়ো হয়েছিলেন। নমাজ পরিচালনা করছিলেন মসজিদের খতিব মোহাম্মদ সাবাহি। নমাজ শেষের পরেই ভিড়ের মধ্যে থেকে এক বন্দুকধারী আচমকাই সাবাহিকে লক্ষ্য করে গুলি চালায়। চোখের সামনে ওই ঘটনায় হতচকিত হয়ে পড়েন উপস্থিত মুসল্লিরা। প্রাণ বাঁচাতে অনেকেই ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালান।

গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাবাহি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকি‍ৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাবাহি। কাজেরুনের গভর্নর মোহাম্মদ আলী বেখরাদ জানিয়েছেন, কেন হামলাকারী মোহাম্মদ সাবাহিকে লক্ষ্য করে গুলি চালালেন তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভবত পুরনো শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটেছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি