প্রয়াত হলেন কিংবদন্তি গোলরক্ষক সনৎ শেঠ, শোকপ্রকাশ ক্রীড়ামন্ত্রীর

ফুটবল জীবনে তিনি ‘ময়দানের বাজপাখি’ নামে পরিচিত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল জীবনে তিনি ‘ময়দানের বাজপাখি’ নামে পরিচিত ছিলেন। একদা বাংলার ফুটবলের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুর্গের খুবই ভরসাবান শেষ প্রহরী ছিলেন তিনি। তাঁর নাম হল সনৎ শেঠ। যিনি এবার পাড়ি দিলেন চির ঘুমের দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ পরলোগ গমন করেন ভারতীয় ফুটবলের ‘লেভ ইয়াসিন’। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। হারিয়ে ছিলেন চলার ক্ষমতাও। 

১৯৪৯ থেকে ১৯৬৮ পর্যন্ত (১৯ বছর) দাপিয়ে খেলেছেন সনৎ শেঠ। দুই প্রধান ছাড়াও গায়ে চাপিয়েছেন রেলওয়ে এফসি এবং এরিয়ান্স ক্লাবের জার্সি। ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায় এবং চুনী গোস্বামীর সতীর্থ ছিলেন তিনি। এই দু’জনের চলে যাওয়ার খবর মানসিকভাবে আরও দুর্বল করে দিয়েছিল ‘ময়দানের বাজপাখি’-কে। ১৯৬৮ সালে ইস্টবেঙ্গলে সই করেন সনৎ। আর লাল-হলুদ থেকেই কেরিয়ারে ইতি টানেন তিনি। 

জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন বাংলার কিংবদন্তি এই গোলরক্ষক। ১৯৫৪ সালের এশিয়ান গেমসের স্কোয়াডে তাঁর নাম ছিল। কিন্তু ভাগ্যক্রমে প্রথম একাদশে জায়গা পাননি। ১৯৫৫ সালের রাশিয়া সফরেও গিয়েছিলেন সনৎ শেঠ। এই কিংবদন্তির মৃত্যুতে পুরোপুরি শোকের ছায়া নেমে  এসেছে গোটা ময়দানজুড়ে।

শোকবার্তা প্রকাশ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি বলেছেন, ‘ভারতবর্ষের অন্যতম সেরা গোলরক্ষক সনৎ শেঠ আজ প্রয়াত হয়েছেন। বাংলার তথা ভারতের অন্যতম নক্ষত্র, রেলওয়েজ, এরিয়ান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এবং সর্বোপরি ভারতীয় দলের অন্যতম দিকপাল গোলরক্ষক ছিলেন। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বিশিষ্ট ক্রীড়াবিদ হিসেবে সম্বর্ধিত করা হয়। ভারতীয় ফুটবল আজ তার এক কৃতী সন্তানকে হারালো। তার প্রয়াণে আমি গভীর শোকজ্ঞাপন করছি এবং তার পরিবার, পরিজনসহ সমস্ত অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি’।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির