বেজিং অলিম্পিকে কোনও সরকারি প্রতিনিধি পাঠাবে না জাপান

যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্কটা আরও খারাপ হবে বললেই চলে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেজিং অলিম্পিকের জন্য বড়সড় পদক্ষেপ নিল জাপান। যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্কটা আরও খারাপ হবে বললেই চলে। আসন্ন শীতকালীন অলিম্পিকে বেজিংয়ে কোনও সরকারি প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিল জাপান সরকার। এর আগে এই কাজটি করেছি মার্কিন যুক্তরাষ্ট্র। চিনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বাইডেন সরকার

অলিম্পিক কূটনৈতিক বয়কট করবে বলে ঘোষণা করে। এবার সেই তালিকায় নাম লেখালো জাপান। ওই দেশের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসানু সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন।

সেখানে তিনি জানান যে, ‘জাপান কোনও সরকারি কর্মকর্তাকে বেজিং অলিম্পিকে পাঠাবে না। শুধুমাত্র যেসব কর্মকর্তা সরাসরি অলিম্পিকের সঙ্গে যুক্ত তারাই চিনে যাবেন। আমরা মনে করি, চিনের মতো দেশের উচিত মানবাধিকার ও আইনের শাসনকে আরও বেশি সম্মান ও শ্রদ্ধা করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আমরা এর আগে বহুবারই চিনের সঙ্গে আলোচনা করেছি’।

তবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান নয়। এই তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়ারও। অজি সরকারও বেজিং অলিম্পিক বয়কটের ডাক দিয়েছে। আগামী বছরের ৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গেমস চলবে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির