শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচার চক্রের ৩ পান্ডা ধৃত, মালদায় ছাত্রী নিখোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও মালদা:৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ৩।বড়সড় সাফল্য স্পেশাল অপারেশন গ্রুপ(SOG) এবং মাটিগাড়া থানার(Matigara P.S.) পুলিশের।শনিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়ার টুমবা জোতের এলাকায় থেকে একটি দুই চাকার স্কুটি,৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে মাটিগাড়ার টুমবা জোত এলাকায় একটি স্কুটি করে তিন ব্যক্তি ব্রাউন সুগার(Brown Sugar) পাচারে উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন।গোপন সূত্রে খবর পাওয়ার পর স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়।

সেই অভিযানে যায়গা মতোন সেই তিন ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন।তাদের হাতে নাতে ধরা ফেলা হয়,এবং তাদের তল্লাশি চালিয়ে গাড়ির ডিক্কি থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।পুলিশ সূত্রে আরো জানা ধৃত তিন ব্যক্তির মধ্যে দুই জনের বাড়ি মালদার কালিয়াচক এলাকায় ও অপর এক ব্যক্তির বাড়ি কোচবিহার এলাকায়।তাদের তিন জনের নাম কৃষ্ণ বর্মন,এম ডি অকরুজ জামাল,বিলাল সেখ।এই তিন জন মাদক কারবারের সাথে যুক্ত রয়েছেন।রবিবার ধৃত তিন জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।তবে পুরো ঘটনা তদন্ত করে দেখছেন মাটিগাড়ার থানার পুলিশ। এদিকে,বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী।

মেয়ের খোঁজে থানার দ্বারস্থ হয়েছেন বাবা মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরীর নাম রোশনি খাতুন।বয়স ১৫। তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের(Harishchandrapur) খোকড়া গ্ৰামে। সে ছিল ভিঙ্গল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত রবিবার সন্ধ্যা ছয়টা থেকে নিখোঁজ রয়েছে। পুলিস খোঁজ শুরু করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন কিশোরীর মা বাবা বাগমারা গ্রামে জালসা শুনতে গিয়েছিলেন। বাড়িতে ছিল কিশোরী রোশনি খাতুন ও তার দাদী।

বাড়ি থেকে ফোন করে জানায় কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।আটদিন ধরে নিখোঁজ রয়েছেন কিশোরী।পরিবারের অভিযোগ কেউ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। কোথায় আছে,কি অবস্থায় আছে কেউ বলতে পারছে না।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি