ইরানের সর্বোচ্চ নেতা খামেইনিকে ধাক্কা মাস্কের, সাসপেন্ড হিব্রু ভাষার ‘এক্স’ অ্যাকাউন্ট

এরপরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার হিব্রু ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়। এক্সের একটি নীতির মধ্যে পড়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সের মাধ্যমে যে ‘হিংসাত্মক এবং ঘৃণা’ ছড়াবে, তাঁর অ্যাকাউন্ট বাতিল হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র একদিন আগে হিব্রু ভাষায় পরিচালিত একটি এক্স অ্যাকাউন্ট খুলেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু অ্যাকাউন্ট খোলার কয়েক ঘন্টা পরেই বাতিল করে দেওয়া হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এক্স অ্যাকাউন্ট। যার ফলে ইলন মাস্কের থেকে বড় ধাক্কা খেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিগত ৩৫ বছর ধরে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতার শীর্ষে অবস্থান করছেন। হিব্রু ভাষায় তার একাউন্ট চালু হওয়ার পরেই দ্রুত ফলোয়ার্স বেড়ে যাচ্ছিল। এমনকী ইজরায়েল নাগরিকদের কাছে নিজের বক্তব্য প্রচারে প্ল্যাটফর্ম হিসেবে এক্সকে হাতিয়ার করেছিলেন তিনি। কিন্তু বন্ধ করে দেওয়া হল তাঁর এক্স অ্যাকাউন্ট।

সোমবার ইজরায়েলের (২৮ অক্টোবর) একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করলেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র একদিন আগেই হিব্রু ভাষায় এক্স অ্যাকাউন্ট খুলেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। কিন্তু তাঁর এক্স অ্যাকাউন্ট খোলার প্রথম পোস্টের কয়েক ঘন্টা পরেই এটি বাতিল হয়ে যায়। ওই পোস্টে খামেনি লিখেছিলেন, ‘জায়নবাদী শাসক বড় ভুল করেছে। এটি ইরানের বিষয়ে তার গণনায় ভুল। ইরানি জাতির শক্তি, সামর্থ্য, উদ্যোগ এবং কী ধরনের শক্তি আছে তা আমরা পরে বুঝতে পারব।’ এরপরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার হিব্রু ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়। এক্সের একটি নীতির মধ্যে পড়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্সের মাধ্যমে যে ‘হিংসাত্মক এবং ঘৃণা’ ছড়াবে, তাঁর অ্যাকাউন্ট বাতিল হবে।

কিন্তু নিয়ম অনুযায়ী, ‘রাষ্ট্রীয় বা সরকারী সংস্থাগুলোর’ জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে ইরানের সর্বোত্তম ধর্মীয় নেতার এক্স অ্যাকাউন্টও বাতিল হওয়ার কথা নয়। কিন্তু এক্স কর্তৃপক্ষ কেন এমনটা করল, এখন সেটাই প্রশ্নের! তবে শুধু এটাই প্রথম নয়, এর আগেও একাধিক গন্যমান্য ব্যক্তিত্বের অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছিলেন এক্স কর্তৃপক্ষ। এমনকী এই তালিকায় মেটা কর্তৃপক্ষও রয়েছে। ফেসবুক বা ইনস্টাগ্রামে ভুলভাল তথ্য ছড়ালেই সেইরকম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এর আগে মার্চে আয়াতুল্লাহ আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছিল মেটা। তখন এ ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছিল ইরান। এবং অনৈতিক বলে আখ্যা দিয়েছিল ইরান।

 

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ