আইনজীবী-বিচারকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আদালত চত্বরে হুলস্থুল কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আদালত চত্বরের মধ্যে আচমকাই বিচারক এবং আইনজীবীদের মধ্যে সংঘর্ষ। তাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আর  এই পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। তাতে বেশ কয়েকজন আইনজীবী জখম হয়েছেন বলে খবর। মঙ্গলবার  এমনই ঘটনা ঘটেছে গাজিয়াবাদ জেলা আদালতে।  

জানা গিয়েছে এদিন গাজিয়াবাদ জেলা আদালতে এক বিচারক ও এক আইনজীবীর মধ্যে বচসা চলাকালীন বিশৃঙ্খলা শুরু হয়। এরপর বিচারকের কক্ষে আরও আইনজীবী জড়ো হয়ে হট্টগোল করা শুরু করে। তাতে আদালত চত্বরে ছড়ায় উত্তেজনা। তাই পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশ কর্মীদের। সেইজন্য বাধ্য হয়ে লাঠিচার্জ করা শুরু করে পুলিশ। ইতিমধ্যেই এদিনের আদালত চত্বরের সংঘর্ষের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেক্ষয়া গিয়েছে, আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবীদের বের করে দিতে পুলিশ লাঠিচার্জ করছে। মারামারির সময় আদালত কক্ষে চেয়ারও ছুঁড়ে ফেলা হয়।জেলা জজের সঙ্গে বিপুল সংখ্যক আইনজীবীর শুরু হয় বচসা। এরপর বিচারক পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । তবে এদিন পুলিশি লাঠিচার্জের ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীদের একাংশ  বিক্ষোভ দেখাতে শুরু করে। আদালত চত্বরের এমন ঘটনার জেরে কিছু সময়ের জন্য শুনানি বন্ধ করে দেয় বিচারপতিরা।  কিন্তু এদিন কী নিয়ে বিচারক এবং আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হল তা এখন জানা যায়নি।

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের