রাজস্থানের শিকারে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত কমপক্ষে ১২

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ধনতরাসের দিনেই ভয়াবহ পথ দুর্ঘটনায় রক্তে ভিজল মরু রাজ্যের মাটি। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজস্থানের শিকারে কালভার্টে ধাক্কা মেরে উল্টে গেল এক যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ যাত্রী। গুরুতর জখম হয়েছেন আরও ৪৫ জন। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের উপযুক্ত চিকি‍ৎসার নির্দেশ দিয়েছেন।

শিকারের পুলিশ সুপার ভুবন ভূষণ যাদব জানিয়েছেন, এদিন দুপুরে একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে শিকারের সালসের থেকে লক্ষণগড়ে যাচ্ছিল। বেলা দুটো নাগাদ লক্ষণগড়ের কাছে একটি উড়ালপুলে ওঠার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারেন চালক। গতি বেশি হওয়ার কারণে নিমিষেই উল্টে যায় বাসটি। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান। একের পর এক যাত্রীর নিথর দেহ বের করা হয়।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও দমকলের বিশাল বাহিনী পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। ১২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় আরও ৪৫ জনকে উদ্ধার করে লক্ষণগড় ও শিকারের বিভিন্ন হাসপাতালে চিকি‍ৎসার জন্য পাঠানো হয়। ভয়াবহ দুর্ঘটনায় আশেপাশের সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের