চিনের শীর্ষ ধনীর সিংহাসনে TikTok প্রতিষ্ঠাতা, সম্পদের পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই টিকটক। আর তাতেই ফুলে ফেঁপে উঠেছেন এর মূল সংস্থা বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। তাঁর মোট সম্পত্তির কথা জানলে অবাক হবেন। গবেষণা প্রতিষ্ঠান হুরুন রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ঝাং ইমিংয়ের বর্তমান সম্পদের মূল্য ৪ হাজার ৯৩০ কোটি ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৩ শতাংশ বেড়েছে।

২০২১ সালে ৪১ বছর বয়সী ঝাং ইনচার্জের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।কিন্তু কোম্পানিতে তাঁর ২০ শতাংশ মালিকানা রয়েছে। গত বছর বাইটড্যান্সের আন্তর্জাতিক লভ্যাংশের পরিমাণ ৬০ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে ঝাং ইমিংয়ের নিজের সম্পদের পরিমাণও সকলকে চমকে দিয়েছে। হুরুন রিসার্চ ইনস্টিটিউটের প্রধান রুপার্ট হুগওয়ার্ফ জানান, মাত্র ২৬ বছরে চিনে নতুন করে শীর্ষ ধনীর খাতায় নাম লেখানো ১৮তম ব্যক্তি হলেন ঝাং ইমিং।

বাইটড্যান্সের মালিকানা বিক্রি করা না হলে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে আমেরিকায় টিকটক নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে মার্কিন সরকার। তবে টিকটক ও বাইটড্যান্স দুই কোম্পানিই স্পষ্ট জানিয়েছে, তাঁরা চিন সরকারের আওতাধীন নয় এবং তাঁরা স্বাধীনভাবে কাজ করছে।  

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?