বকেয়া না মেলায় বাংলাদেশে বিদ্যুৎ রফতানি কমিয়ে দিল আদানি গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি : বকেয়া বিদ্যুৎ বিল না দেওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্র ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত বাংলাদেশের দুটি পাওয়ার ইউনিটের একটি বন্ধ করে দিল। এছাড়াও বাংলাদেশে ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ করার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে। এই বিদ্যুৎকেন্দ্র থেকে এর আগে প্রতিদিন ১৫০০ থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হত। বিদুৎ ইউনিট বন্ধ করে দেওয়াই মুশকিলে পড়েছে দেশটি।

এদিকে বাংলাদেশের স্থানীয় পাওয়ার প্ল্যান্টগুলো, যেমন ১ হাজার ২২৪ মেগাওয়াট এস আলম-সমর্থিত বানসখালী প্ল্যান্ট এবং ১ হাজার ৩২০ মেগাওয়াট বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের রামপাল প্ল্যান্ট, বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে, যার ফলে এক হাজার মেগাওয়াটেরও বেশি লোডশেডিং হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের।

যদিও এর আগে ঝাড়খন্ডে স্থাপিত আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ বন্ধ করার কথা জানিয়েছিল আদানি কর্তৃপক্ষ।এর পেছনে কারণ হলো প্রায় ১০ হাজার ৮৬ কোটি টাকার বকেয়া বিলের বিতর্ক।

আদানি পাওয়ার(ঝাড়খন্ড)লিমিটেডের প্রতিনিধি ও যৌথ সমন্বয় কমিটির সভাপতি এম.আর. কৃষ্ণ রাও এক চিঠি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড(বিপিডিসি)বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৭০ দশমিক ০৩ মিলিয়ন ডলারের জন্য প্রয়োজনীয় এলসি দেয়নি এবং ৮৪৬ মিলিয়ন ডলারের(১০ হাজার ০৮৬ কোটি টাকা)বকেয়া পরিমাণও মেটায়নি। এতে বিপুল পরিমাণ  ক্ষতি হচ্ছে আদানি পাওয়ার(ঝাড়খন্ড)লিমিটেডের। সময়মতো এলসি না দেওয়া এবং বকেয়া পরিমাণ পরিশোধ না করার ফলে পাওয়ার পচেজ অ্যাগ্রিমেন্টের আওতায় ‘মেটেরিয়াল ডিফল্ট’ ঘটেছে, যা আদানি পাওয়ারের সরবরাহ বজায় রাখতে বাধা দিচ্ছে।

একইসঙ্গে চিঠিতে তিনি আরও বলেন, বহু বকেয়া পরিশোধ ও এলসির অভাবে আমরা কয়লা সরবরাহকারী এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণ কন্ট্রাক্টরদের জন্য কাজের মূলধন নিরাপদে রাখতে পারছি না, আমাদের ঋণদাতারাও সহায়তা প্রত্যাহার করছে।

আদানি গ্রুপের এই চিঠিতে বিপিডিসি-কে ৩০ অক্টোবরের মধ্যে এই ডিফল্টগুলো সমাধানের আহ্বান জানিয়েছে, অন্যথায় ৩১ অক্টোবর থেকে সরবরাহ বন্ধ করার ব্যবস্থা নেবে। তবে বৃহস্পতিবার ৩১(অক্টোবর)পর্যন্ত আদানির বকেয়া পরিশোধ করা হয়নি। এই কারণে আদানি কর্তৃপক্ষ বিদ্যুৎসরবরাহ কমিয়ে দিয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াটের বেশি। যদিও এখন দেশে বিদ্যুতের চাহিদা গড়ে ১৩ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াট।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ