মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন ৬ কোটির বেশি নাগরিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বাড়ছে প্রচারের পারদ। কেননা হাতে ৪ দিন। আগামী ৫ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। তবে তার আগে সব রাজ্যে একদিন আর্লি ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভোটের দিনে ভিড় কমাবার এবং ভোটদাতাদের সুবিধা করে দেওয়ার জন্য আগেই একদিন ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা থাকে আমেরিকায়।

ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, ছয় কোটিরও বেশি ভোটদাতা আর্লি ভোটিং-এর সুবিধা নিয়েছেন। দেশটিতে ইলেকশন ল্যাবের দায়িত্বে থাকা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তিনি কলোরাডো, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া-সহ ছয়টি ল্যাবের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে ছয় কোটি ২০ লক্ষ ভোটদাতা ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে আর্লি ভোট দিয়েছেন ইতিমধ্যেই।

গণণায় দেখা গিয়েছে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যত মানুষ ভোট দিয়েছিলেন, তার ৪০ শতাংশ এবার আর্লি ভোট দিয়েছেন। নর্থ ক্যারোলিনা, জর্জিয়াসহ বিভিন্ন সুইং স্টেটে নথিভুক্ত ভোটদাতাদের মধ্যে ৪৫ শতাংশ আর্লি ভোট দিয়েছেন।

আমেরিকার কিছু রাজ্যে সচরাচর ডেমোক্র্যাটদের পক্ষে থাকে, কিছু রাজ্য থাকে রিপাবলিকানদের পক্ষে। নর্থ ক্যারোলিনা, জর্জিয়ার মতো সাতটি রাজ্য আছে, যারা যেকোনো দিকে যেতে পারে। তবে আশ্চর্যের বিষয় হল এই দেশগুলো যেদিকে যায়, সেই প্রার্থীর জেতার সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্য এই রাজ্যগুলিকে সুইং স্টেট বলে। ভোট সমীক্ষাগুলি জানিয়েছে, এবার ট্রাম্প ও কমলার মধ্যে প্রবল লড়াই হচ্ছে।

বিশ্লেষেকদের মতে, আর্লি ভোটিং থেকে বোঝা যাচ্ছে, ভোটদাতারাও এই নির্বাচন নিয়ে, তাদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে কতটা উৎসাহী।

উল্লেখ্য, চলছে হাড্ডাহাড্ডি লড়াই। হাতে আর মাত্র কিছু সময়। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে প্রেসিডেন্ট বাইডেন তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। কিন্তু বয়সের কারণে বিতর্কিত হয়েছিলেন তিনি।এর পরিবর্তে কমলাকে মনোনীত প্রার্থী করা হয়। জাতীয় সম্মেলনের শেষে দলের তরফে মনোনয়ন গ্রহন করেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে কমলা জিতলে তিনিই হবেন কৃষ্ণাঙ্গ ও এশীয় ঐতিহ্যের যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

আরও পড়ুন : নির্বাচনের আগে ভেলকি, আবর্জনার ট্রাকে বসে পড়লেন ট্রাম্প

স্ত্রী হারা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সান্ত্বনা দিলেন মমতা

দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগে পঞ্চায়েত প্রধান গ্রেফতার

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

ঘাটালে বন্যাত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল, হাড়ি, কড়া সহ বহু জিনিসপত্র মিলল তৃণমূল নেতার গুদামে

‘নিজেকে খুব মিস করছি’, সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন রিয়া চক্রবর্তী, উদ্বিগ্ন ভক্তরা

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের