শাহরুখের ‘জওয়ান’ ছবির লেখকের প্রেমে পড়েছেন ঋতাভরী

মুম্বই চলচ্চিত্র জগতের বিখ্যাত লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্ক নিয়ে নিত্যদিন চর্চা চলছেই। এবার প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন টলিউডের হট ডিভা ঋতাভরী চক্রবর্তী। আগে এক চিকিৎসকের প্রেমে পড়েছিলেন তিনি। সেই কথাও ঘটা করে জানিয়েছিলেন তিনি। এমনকী বিয়ে পর্যন্তও গড়িয়েছিল তাঁদের সম্পর্ক। কিন্তু মাঝেই তাল কাটে। চিকিৎসকের সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। যদিও এ কথা সর্বসমক্ষে কখনই জানান নি অভিনেত্রী। সবটাই গুঞ্জন। অবশেষে আবারও প্রেম খুঁজে পেলেন অভিনেত্রী। কিছুদিন আগেই ঋতাভরী চক্রবর্তী নিজেই জানিয়েছিলেন, তিনি প্রেম করছেন। তাঁর প্রেমিক নাকি মুম্বইয়ের বাসিন্দা।

‘বহুরূপী’ ছবির গান মুক্তির অনুষ্ঠানে নিজেই সে কথা স্বীকার করেছিলেন তিনি। যদিও শুটিংয়ের জন্যে মাঝে মধ্যেই বলিউড তারকাদের আয়োজিত বিভিন্ন ইভেন্টে দেখা যায় তাঁকে। কলকাতা-মুম্বই তাঁর যাতায়াত লেগেই রয়েছে। অবশেষে জানা গেল, শুধু কাজই নয়, মুম্বইতে চুটিয়ে প্রেমও করছেন ঋতাভরী। কিন্তু কে তিনি?

যদিও তখন সে ব্যাপারে কিছুই জানাননি অভিনেত্রী। অবশেষে আলোর উৎসবে প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী! যদিও বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে, মনোবিদ্ চিকিৎসকের সঙ্গে প্রেম ভাঙার পর নাকি মুম্বইয়ের খ্যাতনামী লেখকের প্রেম পড়েছেন নায়িকা। অবশেষে তাঁর সেই সম্পর্কেই শিলমোহর দিলেন অভিনেত্রী।

মুম্বই চলচ্চিত্র জগতের বিখ্যাত লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। শুক্রবার সমাজমাধ্যমে সুমিত অরোরার সঙ্গে ছবি দিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখলেন, ‘শুভ দীপাবলি’। শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’-সহ একাধিক ব্লকবাস্টার ছবির সংলাপ লিখেছেন সুমিত অরোরা। এছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাহাদ’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়র সংলাপও তাঁরই লেখা। সেই লেখকের প্রেমেই পড়েছেন ঋতাভরী। যদিও ২০২৩ সাল থেকেই লেখকের নানা ইনস্টাগ্রাম ছবিতে নিয়মিত কমেন্ট করছেন অভিনেত্রী। এক সময় মনোবিদ্ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিলেন ঋতাভরী।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর