চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিরুদ্ধে দল ঘোষণা বিসিবি’র

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হল। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার মূল্য চোকাতে হল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ইসলামি জিহাদিদের হুমকির কারণে ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট খেলার স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের। দেশে ফেরার অনুমতি দেয়নি মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আর এবার আফগানিস্তানের  বিরুদ্ধে সিরিজেও ঠাঁই হল না তাঁর। ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে ডবল ধোলাই হওয়ার পরেও অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্তর উপরে আস্থা রেখেছে বাংলাদেশের সিনিয়র ক্রিকেট দলের নির্বাচকরা। তিনিই আফগানিস্তানের বিরুদ্ধে টাইগারদের নেতৃত্ব দেবেন।

তিনটি একদিনের ম্যাচ খেলতে কাবুলিওয়ালার দেশে যাচ্ছে টাইগাররা। আগামী ৬ নভেম্বর হবে প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে আগামী ৩ ও ৪ নভেম্বর দুই ভাগে ভাগ হয়ে রওনা হচ্ছে টাইগাররা। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে রশিদ খানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানের পাশাপাশি দলে ঠাঁই হয়নি লিটন দাসের। দীর্ঘদিন বাদে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে থাকা তরুণ পেসার নাহিদ রানাও দলে ডাক পেয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিরুদ্ধে ঘোষিত বাংলাদেশ দল-

সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

Published by:

Share Link:

More Releted News:

KKR-এর সবচেয়ে বড় দুর্বলতা কী? জানিয়ে দিলেন অধিনায়ক রাহানে

অক্ষরদের দাপটে দিশেহারা বিরাটরা, দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

মাঠে ছিলেন ব্যাটারদের যম! ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তারকা বোলার

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

বিরাট কোহলির ‘লাইক’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, মুখ খুললেন জার্মান নেটপ্রভাবী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ