ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন ব্রাজিলের কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই ভিনিসিয়ুসকে টপকে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। এরপর থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ফুটবল দুনিয়ায়। ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার পর থেকেই ফুটবলের অন্দরে নানান আলোচনা- সমালোচনা ভেসে আসছে। এদিকে ভিনির ব্যালন ডি’অর না জেতা মানতে পারছেন না ব্রাজিলিয়ানরা। তাই ক্ষোভ উগরে দিলেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়াকে তিনি ‘অন্যায়’ বলে উল্লেখ করেছেন।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নভেম্বরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সে জন্য গতকাল রিও ডি জেনিরোয় ভিনিকে রেখে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেন ডরিভাল। এসময় ভিনির ব্যালন ডি’অর নিয়ে নিজের হতাশার কথাও জানিয়েছেন তিনি।

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না জেতা নিয়ে ডরিভাল জুনিয়র জানান, ‘আমার মতে, এটা অন্যায়। এটা ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’

একইসঙ্গে তিনি আরও বলেন যে, ‘যে এই পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমি নই। (রদ্রি) সে স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের জন্যই দারুণ খেলোয়াড়। অনেকবার নিজেকে চিনিয়েছে। কিন্তু ভিনিসিয়ুস যা করেছে, সে জন্য তাঁর অন্য রকম স্বীকৃতি প্রাপ্য ছিল। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা অন্যায়।’

ব্রাজিলিয়ানরা অনেকটা ধরেই নিয়েছিল এবার ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ভিনির মাধ্যমে দীর্ঘ দিন ব্যালন ডি’অরের স্বাদ না পাওয়া ব্রাজিলিয়ানদের অপেক্ষার অবসান হবে। তবে সোমবার প্যারিসে হয়েছে তার উল্টো। ব্যালন ডি’অর ভিনি নয়, জিতেছেন ম্যানচেস্টার সিটিতে খেলা স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। আর তা একদমই পছন্দ হয় নি ব্রাজিলের।

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার