দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিষ্ণোইয়ের নাম করে পাপ্পু যাদবকে খুনের হুমকি দেওয়া অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বলিউড তারকা সলমন খানকে খুনের হুমকি দেওয়ার বিরুদ্ধে মুখ খোলায় পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবকে প্রাণনাশের হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য। শনিবার (২ নভেম্বর) ওই হুমকিদাতাকে রাজধানী থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মহেশ পাণ্ডে নামে ধৃত ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা শ্যালিকার নামে সিম সংগ্রহ করে ফোনে হুমকি দিয়েছিলেন পুর্ণিয়ার সাংসদকে। ধৃত ইতিমধ্যেই পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেছেন বলে দাবি করেছেন দিল্লি পুলিশের আধিকারিক কার্তিকেয় শর্মা।

গত মাসে মুম্বইয়ে খুন হন ‘বিতর্কিত’ ব্যবসায়ী তথা এনসিপি (অজিত পওয়ার) নেতা বাবা সিদ্দিকী। ওই খুনের পরেই বলিউড তারকা সলমনের কাছে ৫ কোটি টাকা দাবি করে হুমকি ফোন আসে। ওই হুমকি ফোনে অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতী নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচয় দিয়ে বলে, ‘প্রাণ বাঁচাতে হলে ৫ কোটি টাকা দিতে হবে।’ সলমনকে হুমকি দিয়ে ফোন করার বিষয়টি নিজের সমাজমাধ্যমে পোস্ট করে লরেন্স বিষ্ণোই গ্যাং’কে চ্যালেঞ্জ ছুড়ে দেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব।

তার পরেই হুমকি ফোন পান বিহারের বাহুবলী সাংসদ। হুমকিদাতা পাপ্পুকে বলেন, ‘সলমন খান মামলা থেকে দূরে থাকুন। নাহলে জানে খতম’ করা হবে। হুমকি ফোনের বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হন পূর্ণিয়ার সাংসদ। সেই সঙ্গে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর হাত থেকে বাঁচতে বাড়তি নিরাপত্তার আর্জি জানান। পাপ্পু যাদবের অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি থেকে হুমকি ফোনকারী মহেশ পাণ্ডেকে পাকড়াও করেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ