ট্রাফিক পুলিশদের বনেটে ঝুলিয়ে ঘোল খাওয়ালেন সাহসী চালক, রোমহর্ষক ঘটনা দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: এক রোমহর্ষক ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে(Viral Video) সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে উচ্চ গতিতে ছুটে চলেছে একটি গাড়ি এবং গাড়ির সামনের বনেটে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে রয়েছেন দুই ট্রাফিক পুলিশকর্মী(Traffic Police Officer)। ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi Incident) বের সরাই রেড লাইট ক্রসিং এলাকায়। সেখানেই দুই কর্তব্যরত পুলিশ অফিসারকে কার্যত ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছেন ওই সাহসী গাড়িচালক(Brave Car Driver)। যদিও এই ঘটনা মোটেই মজাদার নয়। যে কোনও মুহূর্তে ঘটতে পারত বড়সড় বিপদ।

আরও পড়ুনঃ ভারতের সঙ্গে দ্বন্দ্ব ভুলে দীপাবলি উৎসবে গা ভাসালেন জাস্টিন ট্রুডো

শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ভয়াবহ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। যেখানে পুলিশরাই সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কি আদৌ সঠিক নিরাপত্তা পাবেন! ঘটনার সূত্রপাত ওই গাড়ির চালক এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশদের বচসা নিয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙের একটি গাড়িকে ক্রমাগত থামানোর চেষ্টা করছে দুই ট্রাফিক পুলিশ। সম্ভবত নিয়ম ভেঙে ইউ টার্ন নেওয়ার কারণেই গাড়িটিকে আটকাতে চাইছিল পুলিশ।

আরও পড়ুনঃ ঘরে ঢুকে কিশোরীর শ্লীলতাহানি, অভিযুক্তের কড়া শাস্তির দাবি তৃণমূল বিধায়কের

এদিকে পুলিশের বারণ না শুনেই দিব্যি ইউ টার্ন নিতে থাকে গাড়িটি। তখনই কর্তব্যরত ওই দুই ট্রাফিক পুলিশ গাড়ির সামনে চলে আসেন গাড়িটিকে আটকানোর জন্য। কিন্তু ট্রাফিক পুলিশদের রীতিমতো ধাক্কা মেরে তাঁদের গাড়ির বনেটে ঝুলিয়ে তীরের বেগে গাড়ি ছুটিয়ে দেয় ওই চালক। বিপজ্জনক অবস্থায় প্রায় ১০০ মিটার রাস্তা ওইভাবে ঝুলেই ছিলেন দুই পুলিশকর্মী। এরপর একজন‌ পড়ে যান রাস্তায়। এরপর চালক জোরে ব্রেক কষলে দ্বিতীয় জনও পড়ে যান। এরপরই তড়িঘড়ি ঘটনাস্থল ছাড়েন ওই ধূর্ত চালক। তাঁকে এখনও ধরতে পারেনি পুলিশ। চালকের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে গাড়ির নম্বর মিলিয়ে গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ