অ্যাপে ভাড়া দেখাচ্ছে ৩৫০, কিন্তু চালকের দাবি ১,০০০ টাকা, Rapido গাড়িতে চেপে বিপাকে গ্রাহক

তাঁর কাছ থেকে একজন র‌্যাপিডো ড্রাইভার প্রাথমিকভাবে ২১ কিলোমিটার দূরত্বের জন্য ১০০০ টাকা দাবি করেছিল, যখন অ্যাপে ভাড়া দেখানো হয়েছে মাত্র ৩৫০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দেশে ফুড ডেলিভারি সংস্থার মতো বিখ্যাত হয়ে উঠেছে Ola, Uber এবং Rapido-এর মতো রাইডিং কোম্পানিগুলোও। যার ফলে এখন আর কোথাও গেলে যানবাহন পাবে কি না, এমনটা চিন্তা করতে হয় না সাধারণ মানুষদের। পাশাপাশি অতিরিক্ত ভাড়া নিয়ে বা হুঠপাঠ ভাড়া বাড়িয়ে দেওয়া নিয়েও বাসওয়ালা, অটোওয়ালাদের সঙ্গে ঝগড়া করার ব্যাপার নেই। ফোনে একটা ক্লিকেই রাইড পাওয়া যায় এবং চালককে কত টাকা দিতে হবে তাও কোম্পানি আগে থেকেই জানিয়ে দেয়। সুতরাং ঝামেলা হওয়ার কিছুই নেই। তাই রাইড শেয়ারিং কোম্পানিগুলি ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে।

এখানে নগদহীন অর্থপ্রদানের বিকল্প সুবিধা রয়েছে অর্থাৎ অনলাইনেও টাকা দেওয়া যাবে। এ কারণে এই রাইড অ্যাপগুলো অল্প সময়ের মধ্যেই বড় বড় শহরে বিখ্যাত হয়ে উঠছে। তবে কখনও সখনও এই অ্যাপগুলি নিয়েও একাধিক অভিযোগ ওঠে। এই অ্যাপগুলি থেকেও এমন ভাড়া নেওয়া হয়, যা মোটেই যুক্তিসঙ্গত নয়। সম্প্রতি এমনই একটি বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে এসেছে। চেন্নাইয়ের একজন Rapido ব্যবহারকারী জানিয়েছেন, তিনি সম্প্রতি Rapido চেপে ২১ কিলোমিটার পথ অতিক্রম করে গন্তব্যে গিয়েছিলেন। আর তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার পর কোম্পানির সঙ্গে যুক্ত ওই Rapido ড্রাইভার তাঁর কাছ থেকে ১,০০০ টাকা চার্জ করে বসেন। কিন্তু অ্যাপে তাঁকে ভাড়া দেখানো হয়েছিল ৩৫০ টাকা। ব্যবহারকারী জানিয়েছেন, রাস্তায় জলাবদ্ধতার অজুহাতে চালক তাঁর কাছ থেকে বেশি টাকা নেন।

এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করে ছিলেন ওই ব্যবহারকারী। এবং কোম্পানিকে ট্যাগ করেছেন। ব্যবহারকারি হলেন এজে স্কিল ডেভেলপমেন্ট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা এবং সিইও অশোক রাজ রাজেন্দ্রন। তিনি অভিযোগ করেছেন যে, তাঁর কাছ থেকে একজন র‌্যাপিডো ড্রাইভার প্রাথমিকভাবে ২১ কিলোমিটার দূরত্বের জন্য ১০০০ টাকা দাবি করেছিল, যখন অ্যাপে ভাড়া দেখানো হয়েছে মাত্র ৩৫০ টাকা। এরপর তিনি এই অভিযোগ Rapido সেটিংসে গিয়ে কাস্টমার কেয়ারের গ্রাহক উপভোক্তাকে জানালে তাঁরা উত্তর না দিয়ে চ্যাট বন্ধ করে দেয়।

এরপর লিঙ্কডইন-এ পোস্ট করে, অশোক রাজ রাজেন্দ্রন বলেছেন যে, সম্প্রতি তিনি মাদ্রাজ সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে চেন্নাইয়ের থোরাইপাক্কাম পর্যন্ত ২১ কিলোমিটার দূরত্বের জন্য একটি র‌্যাপিডো রাইড বুক করেছিলেন। বুকিংয়ের সময়, অ্যাপে ভাড়া দেখানো হয়েছিল ৩৫০ টাকা, কিন্তু চালক দাবি করেছিল ১০০০ টাকা। চালক এলাকায় জলাবদ্ধতার জন্য ভাড়া বৃদ্ধির দাবি করেছিলেন। এরপর তিনি প্রতিবাদ করলে তাঁরা ভাড়া কমিয়ে ৮০০ টাকা চার্জ করেন, যেটি অ্যাপে দেখানো ভাড়ার দ্বিগুণেরও বেশি। এছাড়া চেন্নাইয়ের ওই এলাকায় কোনও জলাবদ্ধতা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন অভিযোগকারী। এই বিষয়ে কোম্পানির চ্যাটবটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে কোম্পানি দাবি করেছে যে নির্বাচিত ড্রপ অবস্থান এবং প্রকৃত ড্রপ অবস্থানের মধ্যে পার্থক্যের কারণে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে।

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের