মায়ের কিছু হলে আগুন জ্বালাব, হাসপাতালে ঢুকে হুমকি যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালের মধ্যে মায়ের কিছু হলেই খুন হয়ে যাবেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই চিফ মেডিক্যাল অফিসার-সহ তিন চিকিৎসককে হুমকি দিয়েছেন  এক যুবক। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। সেখানকার সিভিল হাসপাতালে ভর্তি আছেন  ওই যুবকের মা। তাই চিকিৎসায় কোন গাফিলতি হলেই খুন  হয়ে যাবেন  চিকিৎসকেরা । সোশ্যাল মিডিয়ায় ৫০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে একথা জানান ওই যুবক।

ভিডিও-র মাধ্যমে তিনি জানান,’ আমি আমার পিস্তল এবং রিভলভার অর্ডার করছি। আমার মায়ের কিছু হলে আমি হাসপাতাল জ্বালিয়ে দেব।‘ ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। কোনও এফআইআর দায়ের  করেনি পুলিশ। সূত্রের খবর, ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। সেইজন্য তিনি এই ভিডিওটি করেছিলেন।

হাসপাতালের তরফে জানান হয়েছে, শ্বাসকষ্ট ও কফ বন্ধ হয়ে যাওয়ায় গোয়ালিয়রের হাজিরা এলাকার সিভিল হাসপাতালে ভর্তি হন ওই যুবকের মা। চিকিৎসকরা তার চিকিৎসা করেন। এখন যুবকের মা খানিকটা সুস্থ হতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আচমকাই ওই যুবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ পুলিশ এই ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।

  

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি