‘জিতছিই’ ভোট দেওয়ার পরে আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোষণা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ নভেম্বর) স্ত্রি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ফ্লোরিডার পাম বিচের এক কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘জয় নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। প্রতিটি কেন্দ্রের সামনেই ভোটারদের লম্বা সারি। মার্কিনিরা যে পরিবর্তন চান, তা স্পষ্ট। আমার তো মনে হচ্ছে, পরিবর্তন আনতে রিপাবলিকানরা দলে দলে ভোটকেন্দ্রে জরো হয়েছেন।’

অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের মুখেই বিশ্বে অশান্তি বাঁধানোর মূলপাণ্ডা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-সহ তিন মার্কিন গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইরান সহ একাধিক দেশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে। এক যৌথ বিবৃতিতে তিন মার্কিন গোয়েন্দা সংস্থা অভিযোগ তুলেছে, রাশিয়া এবং ইরানের কিছু গোষ্ঠী ইন্টারনেটে ভুয়ো খবর ছড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রভাবিত করতে সক্রিয় হয়েছে। যদিও মার্কিন গোয়েন্দাদের অভিযোগ উড়িয়ে মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কমলা হ্যারিসের পরাজয় আড়াল করতেই ভোট প্রভাবিত করার অভিযোগ তোলা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে লড়ছেন ইসলামি জিহাদিদের মদতদাতা হিসাবে পরিচিত কমলা হ্যারিস। আর রিপাবলিকানদের হয়ে দাঁড়িয়েছেন কট্টর ইসলামি মৌলবাদীদের যম হিসাবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও ভোটের মুখে হিন্দু, আফ্রিকান মুসলিমদের সমর্থন পেয়ে কমলাকে টেক্কা দিয়ে গিয়েছেন ট্রাম্প। আর বর্তমান ভাইস প্রেসিডেন্টের মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা উজ্জ্বল হতেই আজগুবি দাবি নিয়ে আসরে নেমে পড়েছে কুখ্যাত মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। আর ওই সংস্থাকে সঙ্গত করছে  জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দফতর (ওডিএনআই) এবং সাইবার পরিকাঠামো নিরাপত্তা সংস্থা।

তিন মার্কিন গোয়েন্দা সংস্থা যৌথ বিবৃতিতে বলেছে, ‘রাশিয়া-সহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো  প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। মার্কিনিদের মধ্যে বিভাজনের অপচেষ্টা চালাচ্ছে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের