কমলাকে কাঁদিয়ে মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে লাল ঝড়ে উড়ে গেলেন মুসলিম জিহাদিদের ইন্ধনদাত্রী তথা ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটার সময়েই ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছেন রিপাবলিকান প্রার্থী। এখনও পর্যন্ত ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন ২৭৭টি। অনেকটা পিছিয়ে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল ভোট। এখনও ৩৫টি ইলেকটোরাল ভোটের ফলাফল আসতে বাকি রয়েছে। প্রেসিডেন্ট পদের দখল নেওয়ার পাশাপাশি মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেটেরও দখল নিয়েছেন রিপাবলিকানরা।  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিভিন্ন জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার (৫ নভেম্বর) ভোটগ্রহণ শেষে গণনা শুরু হতেই জনমত সমীক্ষাকে মিথ্যা প্রমাণ করে কমলা হ্যারিসকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের নিষ্পত্তির পিছনে যে দোদুল্যমান সাত অঙ্গ রাজ্যের ভূমিকা রয়েছে সেখানেও কমলাকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে থাকেন ট্রাম্প। ওই সাত অঙ্গ রাজ্য হল- জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন। সাতটি অঙ্গ রাজ্যের মধ্যে নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও পেনসেলভিনিয়ায় জয় হাসিল করেছেন রিপাবলিকান প্রার্থী। বাকি চার অঙ্গ রাজ্যেও জয়ের পথে ট্রাম্প।

ইতিহাস গড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসে আর মুসলিম জঙ্গিদের ইন্ধন জোগানো সম্ভব হবে না, বুঝতে পেরেই ভেঙে পড়েন কমলা হ্যারিস। ভোটারদের অভিনন্দন জানিয়ে যে ভাষণ দেওযার কথা ছিল, তা বাতিল করেন তিনি। অন্যদিকে জয় নিশ্চিত হওয়ার আগেই বিজয় উ‍ৎসবে মেতে ওঠেন ট্রাম্প সমর্থকরা। ম্যাজিক ফিগার পেরিয়ে যাওযার পরেই স্ত্রী মেলানিয়া ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সকে নিয়ে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের রিসর্টের বাইরে বেরিয়ে আসেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। ফের মার্কিন প্রেসিডেন্ট পদে তাঁকে নির্বাচিত করায় রিপাবলিকান সমর্থকদের পাশাপাশি ভোটারদেরও ধন্যবাদ জানান তিনি।  

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের