চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘গীতা LLB’-কে হারিয়ে বাজিমাত জি বাংলার নতুন মেগার, শীর্ষস্থানে কে?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই সিরিয়ালের দুনিয়ায় কারও মুখে হাসি ফোটার দিন, আবার কারও কান্নার। কারণ আজ টিআরপি আসার দিন। ছোট পর্দার কোন ধারাবাহিক কেমন স্কোর করল ,তা একমাত্র জানার উপায় টিআরপি (TRP)। টিআরপির কোপেই বলি হয়েছে অনেক ধারাবাহিক। অল্প কয়েকদিনের রাজত্ব করেই বিদায় নিয়েছে চ্যানেল থেকে। সাধারণত বৃহস্পতিবার রেটিং চার্ট আসে। কিন্তু গত সপ্তাহ জুড়ে দীপাবলি থাকার কারণে রেটিং চার্ট সামনে আসেনি। তবে আজ ছট পুজো হলেও, প্রকাশ্যে এসেছে গত সপ্তাহের টিআরপির রেটিং চার্ট। উৎসবের মরসুমেও সিরিয়ালগুলির মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। বেড়েছে কিছু মেগার নম্বর। আবার কিছু মেগার নম্বর হতাশাজনকভাবে কমেছে। যাই হোক, এবার চটপট জেনে নিন কোন মেগা কেমন স্কোর করল।

এবারও বেঙ্গল টপার ‘ফুলকি’ (Phulki)। সকলকে একেবারে বোল্ড-আউট করে শীর্ষস্থান দখল এই মেগার। দ্বিতীয় স্থানে রয়েছে ‘কথা'(Kotha) ও ‘গীতা এলএলবি’। তৃতীয় হয়েছে নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। চতুর্থ স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। পঞ্চম স্থানে ‘কোন গোপনে মন ভেসেছে'(Kon Gopone Mon Bheseche)। ষষ্ঠ স্থানে ‘উড়ান’ (Udaan)। সপ্তমে ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। অষ্টম স্থানে ‘রোশনাই’ (Roshnai)। নবম স্থান দখল করেছে, ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhoya) ও ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamati Tirandaj)। দশম স্থানে রয়েছে ‘তেঁতুলপাতা'(Tetulpata)।

এবার জেনে প্রথম দশে কোন মেগা কত নম্বর পেল

* প্রথম – ফুলকি (৭.২) (জি বাংলা)

* দ্বিতীয় – কথা (৭.১) (জি বাংলা), গীতা এলএলবি (৭.১) (স্টার জলসা)

* তৃতীয় – নিম ফুলের মধু (৬.৭) (জি বাংলা)

* চতুর্থ – জগদ্ধাত্রী (৬.৫) (জি বাংলা)

* পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৬.৩) (জি বাংলা)

* ষষ্ঠ – উড়ান (৫.৮) (স্টার জলসা)

* সপ্তম – শুভ বিবাহ (৫.৭) (স্টার জলসা)

* অষ্টম- রোশনাই (৫.৬) (স্টার জলসা)

* নবম – অনুরাগের ছোঁয়া (৫.৫), রাঙামতি তীরন্দাজ (৫.৫) (স্টার জলসা)

* দশম – তেঁতুলপাতা (৫.৪) (স্টার জলসা)

Published by:

Share Link:

More Releted News:

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ