ঢাকায় এজলাসের ভিতরে হিন্দু আইনজীবীকে চড়-লাথি-ঘুষি, নীরব বিচারক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তার পরেও বদলায়নি বাংলাদেশে হিন্দু নির্যাতনের চিত্র। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভরা এজলাসেই এক হিন্দু আইনজীবীকে ধরে বেধড়ক মারধর করলেন বিএনপি সমর্থক আইনজীবীরা। চড়, কিল, লাথি, ঘুষি-কিছুই বাদ গেল না। মারধরের পরে এজলাস থেকে বের করে দেওয়া হয় ওই হিন্দু আইনজীবীকে। আর চোখের সামনে ওই নৃশংস ঘটনা দেখেও ‘রা’ কাড়েননি বিচারক শাহীন রেজা। ওই ঘটনার কথা জানাজানি হতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় কী কোনও দিন হিন্দু নির্যাতন বন্ধ হবে না?

গতকাল বুধবারই (৬ নভেম্বর) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা শেখ হাসিনার জমানার প্রাক্তন মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার নিজেদের হেফাজতে নিতে চেয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতাকে হাজির করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার এজলাসে। সরকারি আইনজীবী ওমর ফারুখ ফারুকী বর্ষীয়ান আওয়ামী লীগ নেতাকে পুলিশি হেফাজতে পাঠানোর পক্ষে সওয়াল করতে গিয়ে বেশ কিছু অশোভনীয় মন্তব্য করেন। ‌ওই মন্তব্যের প্রতিবাদ করেন আমুর আইনজীবী স্বপন রায়চৌধুরী। ব্যস আর যায় কোথায়?

অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে তাঁর দিকে তেড়ে আসেন বিএনপি পন্থী আইনজীবীরা। এলজাসের মধ্যেই স্বপন রায়চৌধুরীকে ঘিরে ধরে শুরু হয় মারধর। উন্মত্তের মতো ঝাঁপিয়ে পড়েন বিএনপি সমর্থক আইনজীবীরা। মার খেয়ে এজলাসের দরজার সামনে পড়ে যান স্বপনবাবু। এর পরে কয়েকজন আইনজীবী তাকে গলা ধাক্কা দিয়ে আদালত থেকে বের করে দেন। আদালত চত্বরে ফের দেখা গেলে কুচি কুচি করে জবাই করা হবে বলেও হুঙ্কার দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আতঙ্কিত কণ্ঠে নির্যাতিত আইনজীবী স্বপনবাবু বলেন, ‘আদালতে শুনানি চলাকালে আমাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বিচারক কোনও ব্যবস্থা নেননি। বাংলাদেশে হিন্দুদের প্রতি কোনও ন্যায়বিচার নেই।’

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার