মালদায় কালিয়াচক ও বৈষ্ণবনগর এলাকা থেকে একাধিক দুষ্কৃতী গ্রেফতার উদ্ধার জাল নোট, আগ্নেয়াস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা:গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানা ও বৈষ্ণবনগর থানার পুলিশ দুটি জায়গা থেকে জাল নোট,ও তিনটি আগ্নেয়াস্ত্র সহ পাঁচ জনকে গ্রেফতার করে। এই বিষয়ে শুক্রবার রাতে কালিয়াচক থানায় মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আলী আবুবক্কার একটি প্রেস মিট করে । সাথে ছিলেন এসডিপিও(SDPO) ফাইসাল রেজা । মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আলী আবুবক্কার জানান শুক্রবার সকালে কালিয়াচক থানার ও বৈষ্ণবনগর থানার(Baishnabnagar P.S.) পুলিশ দুটি পৃথক জায়গা থেকে জাল নোট ও তিনটা আগ্নেয়াস্ত্র সহ পাঁচজন জনকে গ্রেফতার করেছে। কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা থেকে তিন লক্ষ ৮৪ হাজার টাকা সহ তিনজনকে গ্রেফতার করে ধৃতরা হলেন কালিমুদ্দিন মোমিন (৬৪) আখতারুল জামাল(২৫ ) এবং আরেস আলী(৫৯) এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানা(Kaliyachak P.S.) এলাকায় । জাল নোটগুলি সবই ৫০০ টাকার । ধৃত দেরকে মালদা জেলা আদালতে কালিয়াচক থানার পুলিশ ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে মালদা জেলা আদালত ১০ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে ।

অন্যদিকে বৈষ্ণবনগর থানার পুলিশ ১৮ মাইল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে ধুতরা হলেন মতিউর রহমান(৪০) এর বাড়ি বিহারের মুঙ্গের জেলায় l সাইফুদ্দিন শেখ(৩২) তার বাড়ি মোথাবাড়ি এলাকায় l এদিন বৈষ্ণবনগর থানার পুলিশ মালদা জেলা আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করলে মালদা জেলা আদালত আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় । অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ ও এসডিপিও ছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াচক থানা আইসি সুমন রায় চৌধুরী ও বৈষ্ণবনগর থানার আইসি(IC) বিপ্লব হালদার অতিরিক্ত পুলিশ সুপার জানান ধিতরা জাল নোট ও আর্মস পাচার করার উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায় তবে এর পিছনে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেটা তদন্তে বোঝা যাবে। অন্যদিকে,কাজ না করে ভুয়ো বিল তোলার অভিযোগ।

হাসপাতাল পরিষ্কার এর নামে টাকা লুটপাটের অভিযোগ প্রধানের বিরুদ্ধে।হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান সরকারি টাকা আত্মসাৎ করতে এই ধরনের ভুয়ো বিল করছেন বলেই অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে মালদার মানিকচক ব্লকের(Manickchak Block) দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষেরও দাবি কোনরকমে কাজ করা হয়নি পঞ্চায়েতের তরফে হাসপাতাল চত্বরে। তারপরও কি করে হাসপাতাল পরিষ্কার করার নামে বিল হচ্ছে সে নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি প্রধানের।বেশ কিছু মানুষ জোরপূর্বক টাকা নিতেই এই ধরনের অভিযোগ করছে বলে দাবি করেছে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মন্ডল। উল্লেখ্য মানিকচক ব্লকের ভুতনির চরের বিস্তীর্ণ এলাকার সাথেই প্লাবিত হয়েছিল ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মানুষ দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিল। তবে জল কমেছে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাধারণ মানুষ। ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ ৪৫  হাজার টাকার বিল পাস করেছে এমনটাই দাবি এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মন্ডল স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের কাছে গোটা বিলের অভিযোগ জানান। অবৈধভাবে ভুয়ো বিল করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ বলে দাবি তাদের। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ ও তার করেছেন গৌরাঙ্গ মন্ডল নামে ঐ ব্যক্তি।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি