নিট পরীক্ষার্থীকে লাগাতার ধর্ষণ –ব্ল্যাকমেল, কাঠগড়ায় ২ শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডাক্তারি  প্রবেশিকা পরীক্ষা প্রস্তুতি কেন্দ্রে এবার উঠে এল চাঞ্চল্যকর ঘটনা। কানপুরের ( Kanpur)  একটি জনপ্রিয় কোচিং সেন্টারের দুই শিক্ষকের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকরা টানা কয়েক মাস ধরে  ধর্ষণ ও ব্ল্যাকমেল করছেন  এক মহিলা পড়ুয়াকে ( NEET Student) । ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই শিক্ষককে।

এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগকারী পড়ুয়া  ২০২২ সালে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে কানপুরে যান।  সেখানকার একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন । চলতি  বছরের জানুয়ারি মাসে ওই পড়ুয়াকে  জীববিজ্ঞানের শিক্ষক সাহিল সিদ্দিকি (৩২) তার বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু শিক্ষকের  ফ্ল্যাটে পৌঁছতেই মেয়েটি বুঝতে পারে সে একা। তাঁর অভিযোগ, সেইসময়  মদ্যপ অবস্থায় তাঁকে ধর্ষণ করেন সিদ্দিকি। শুধু তাই নয় পরিবারকে জানালে ওই পড়ুয়াকে  হত্যা করার হুমকি দিয়েছিলেন শিক্ষক।

অন্যদিকে  ঠিক এমনই ভাবে এক পার্টি চলাকালীন অভিযোগকারী পড়ুয়াকে ধর্ষণ করেন ৩৯ বছরের রসায়নের শিক্ষক বিকাশ পোরওয়াল। হোলির সময় এই ঘটনাটি ঘটে। তবে পর পর শিক্ষকদের হাতে  ধর্ষণের শিকার হয়ে সিদ্দিকি ও পোরওয়াল দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন  নির্যাতিতা। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের হাতে গ্রেফতার হয় দুই অভিযুক্ত শিক্ষক। ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। জোর কদমে চলছে তদন্ত।   

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL