কটকে গণধর্ষণের অভিযোগ নিতে চাইল না ৩ থানা, চমকপ্রদ ঘটনা সামনে আনল কংগ্রেস

একাধিকবার গণ ধর্ষণের শিকার মহিলাটি অভিযোগ দায়ের করতে চাইলেও তাঁকে এক থানা থেকে অন্য থানায় যেতে বাধ্য করা হয়। এই ঘটনায় বিধায়ক অবিলম্বে পুলিশের ভূমিকার তদন্তের দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কটকে একাধিকবার গণধর্ষণের শিকার এক ১৯ বছর বয়সী কলেজ ছাত্রী। অথচ গণধর্ষণ থেকে বেঁচে যাওয়া ওই নির্যাতিতার অভিযোগই নিতে চাইল না কটকের তিনটি থানা। বিষয়টি রবিবার সামনে এনেছে সোফিয়া ফেরদৌস। যিনি কংগ্রেসের কটক-বারাবতীর বিধায়ক। এদিন তিনি অভিযোগ করেছেন যে, একাধিকবার গণ ধর্ষণের শিকার মহিলাটি অভিযোগ দায়ের করতে চাইলেও তাঁকে এক থানা থেকে অন্য থানায় যেতে বাধ্য করা হয়। এই ঘটনায় বিধায়ক অবিলম্বে পুলিশের ভূমিকার তদন্তের দাবি করেছেন। অভিযোগ দায়ের করার জন্যে মহিলাটি প্রথমে ওড়িশার পুরী ঘাট থানায়, পরে সদর থানায় এবং পরে বাংয়ে গিয়েছিলেন। কিন্তু পুলিশ সব জায়গা থেকে ফিরিয়ে দিয়েছে।

পুলিশ বলছে, তাঁরা মহিলার প্রেমিক-সহ ৬ জনকে গ্রেফতার করেছে। যাঁরা একাধিকবার মহিলাটিকে গণধর্ষণ করেছেন এবং তাঁদের ক্রিয়াকলাপগুলি রেকর্ড করেছেন। নির্যাতিতা মহিলাটির দাবি, তিনি এ বছর দশেরার দিন জন্মদিন উদযাপন করতে তাঁর প্রেমিকের সঙ্গে পুরি ঘাট থানা এলাকায় একটি ক্যাফেতে গিয়ে ছিলেন। এরপর তাঁর প্রেমিক ক্যাফে মালিকের সাহায্যে মহিলার কিছু অন্তরঙ্গ ছবি ক্যামেরায় রেকর্ড করে নেন। এরপর সেই ভিডিওর মাধ্যমেই প্রেমিক ও তাঁর বন্ধুরা তাঁকে অবিরত ব্ল্যাকমেইল করতে থাকে। এবং সেই ভয় দেখিয়ে মহিলাকে একাধিকবার গণধর্ষণ করেন। গত ৪ নভেম্বর অভিযোগ দায়ের করার দুদিন পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এ ঘটনায় শনিবার ডিজিপি ওয়াই খুরানিয়ার সঙ্গে দেখা করে সোফিয়া ফেরদৌস একটি স্মারকলিপি পেশ করেন। 

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, যখন নির্যাতিতা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় FIR দায়ের করতে গিয়েছিল, তখন কটকে তিনটি থানা তাঁর অভিযোগ নিতে অস্বীকার করেছিল। উল্টে তাঁরা মহিলার কাছে কৈফিওত চেয়েছিল যে কেন তিনি প্রথমে মামলা করেননি। এরপর মহিলাটি সোফিয়াকে বিষয়টি জানালে তিনি ডিজিপিকে পুলিশের ভূমিকা তদন্তের অনুরোধ করেন। এ শহরে এমন কিছু হতে পারে তাঁর কল্পনার বাইরে। তবে নির্যাতিতার পরিবার পুলিশের ভূমিকা নিয়ে কোনও অভিযোগ তোলেন নি। তবে ডিজিপি আশ্বাস দিয়েছেন যে, নির্যাতিতা এখন নিরাপদ। পুলিশ বিষয়টির তদন্ত করবে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL