লেকের জলে দুই সন্তানকে ধাক্কা মেরে ফেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বাবা, মর্মান্তিক ঘটনা তেলঙ্গানায়

এরপরেই সত্যম হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে তিনি প্রথম সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু তাঁর পরিবারে ঠিক কী সমস্যা ছিল, তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তেলঙ্গনা থেকে চমকপ্রদ একটি ঘটনা সামনে এসেছে। দুই সন্তানকে ঝিলে ধাক্কা দিয়ে ফেলে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, তেলঙ্গনার সিদ্দিপেট শহরে, বিষয়টি রবিবার জানিয়েছেন পুলিশ। পুলিশ জানিয়েছেন, সত্যম তাঁর ছেলে আনভেশ এবং মেয়ে ত্রিবেণীর সঙ্গে শহরের চিনাটল চেরুভু ঝিলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১০ নভেম্বর) স্থানীয়দের সহায়তায় পুলিশ দেহগুলিকে লেক থেকে উদ্ধার করেছে। স্থানীয়দের কথায়, ওই ব্যক্তি আত্মহত্যা করার আগে তাঁর দুই শিশুকে নদীতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তবে কেন আত্মহত্যা করলেন ওই ব্যক্তি? পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ব্যক্তি আত্মহত্যা করেছেন। কিন্তু সন্তানদের কেন হত্যা করলেন তিনি?

স্থানীয়রা জানিয়েছে, তাঁর দ্বিতীয় স্ত্রী তাঁর সঙ্গে ঝগড়ার পরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এরপরেই সত্যম হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে তিনি প্রথম সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু তাঁর পরিবারে ঠিক কী সমস্যা ছিল, তা জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর কোনও সন্তান ছিল না।

অন্য একটি ঘটনায়, রবিবার তেলঙ্গনার জাগতিয়াল জেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তেলঙ্গনা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। যেখানে ৪ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, জগতিয়াল শহরের কাছে ধারুর রোডে দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির চালকের এবং আরেক যাত্রীর। পেছনে বসা আরেক ব্যক্তি রায়মাল্লু ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের জগতিয়াল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁরা জংগাঁওতে এক আত্মীয়ের বিয়ে থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জগতিয়াল সরকারি হাসপাতালে পাঠিয়েছে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL