মণিপুরে গুলির লড়াইয়ে সন্দেহভাজন ১১ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: জঙ্গি দমনে বড় সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার জিরিবাম জেলায় লাগাতার গুলির লড়াইয়ে ১১ সন্দেহভাজন কুকি জঙ্গিকে নিকেশ করেছেন আধা সামরিক বাহিনীর সদস্যরা। জঙ্গিদের গুলিতে অবশ্য সিআরপিএফের এক জওয়ানও গুরুতর জখম হয়েছেন। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত জঙ্গিদের সঙ্গে আধা সেনার গুলির লড়াই চলছে।

গত এক বছরের বেশি সময় ধরে জাতিহিংসায় উত্তপ্ত উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। কুকি বনাম মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনশো জন প্রাণ হারিয়েছেন। ভিটেমাটি ছাড়া হয়েছে কয়েক হাজার পরিবার। ইদানিং নাগা কুকি জঙ্গিরা চোরাগোপ্তা হামলা চালিয়ে চলছে। রাজ্যে লাগাতার অশান্তি চলার জন্য জঙ্গিদেরই কাঠগড়ায় তুলেছে বিজেপি শাসিত রাজ্য প্রশাসন।

এদিন সকালে জিরিবাম জেলার বোরোবেকরা থানায় অতর্কিতে হামলা চালায় কুকি জঙ্গিরা। ওই থানায় শিবির করেছিল সিআরপিএফ জওয়ানরা। জঙ্গিরা পুলিশ ও সিআরপিএফ কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়ে দরজা-জানলা বন্ধ করে দেন তাঁরা। টানা কয়েক ঘন্টা গুলির লড়াইয়ে ১১ জঙ্গিকে খতম করতে সফল হয় নিরাপত্তা রক্ষীরা। পাশাপাশি বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। যদিও জঙ্গিদের ছোড়া গুলিতে এক সিআরপিএফ জওয়ানও জখম হয়েছেন। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এখনও চলছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মণিপুর পুলিশের এক শীর্ষ আধিকারিক দাবি করেছেন।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL